বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

আওয়ামী লীগ নির্বাচন করবে কি না, তা জনগণই ঠিক করবে: মির্জা ফখরুল


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ণ
আওয়ামী লীগ নির্বাচন করবে কি না, তা জনগণই ঠিক করবে: মির্জা ফখরুল

আওয়ামী লীগ নির্বাচন করবে কি না, তা জনগণই ঠিক করবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল। তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কি না, তা জনগণ ঠিক করবে। তবে যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে।

আজ বুধবার ফেনীর ফুলগাজীর শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
ওই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, ‘জনতার আন্দোলন ও গণ–অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছে। হাসিনাসহ দস্যুরা পালিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার তিন মাসের মধ্যে অনেক কাজ করেছে। যত দ্রুত সম্ভব তারা জঞ্জাল সরিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা কাউকে নির্বাচনে আনতে চাই—এমনটা বলিনি। গণমাধ্যমে বিষয়টি সঠিকভাবে আসেনি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, অধ্যাপক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, সাবেক নারী সংসদ সদস্য রাহেনা আক্তার। এতে সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন।

ওই অনুষ্ঠানে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই–সংগ্রাম করেছেন। বিগত সরকার মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করে। ছোট্ট একটি স্যাঁতসেঁতে কক্ষে আটকে রাখা হয়েছিল। তিনি অসুস্থ। তাঁকে শিগগির চিকিৎসার জন্য বিলাতে পাঠানো হবে। আজ বেগম জিয়ার ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে আপনাদের এলাকায় এসেছি।’

আরও পড়ুন : মামুনুল হক গং কর্তৃক মাদরাসা অবৈধভাবে জবরদখলের প্রতিবাদে সম্মেলন

শেষে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত শিশুশিক্ষার্থীদের হাতে খাতা–কলমসহ শিক্ষা উপকরণ এবং এলাকাবাসীর মধ্যে ঢেউটিন বিতরণ করেন।

বিকেলে মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Spread the love
Link Copied !!