বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

আইপিএলে নেই, বিগ ব্যাশের দরজা বন্ধ—সাকিব এখন খেলবেন কোথায় !


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৪, ৩:১৭ অপরাহ্ণ
আইপিএলে নেই, বিগ ব্যাশের দরজা বন্ধ—সাকিব এখন খেলবেন কোথায় !

আইপিএলে নেই, বিগ ব্যাশের দরজা বন্ধ—সাকিব এখন খেলবেন কোথায় !আইপিএলে দল পাননি। এমনকি তাঁকে নিলামেও তোলা হয়নি। মানে কোনো ফ্র্যাঞ্চাইজির তাঁর প্রতি কোনো আগ্রহই ছিল না। অবশ্য এটা মোটেই অবাক করার মতো ঘটনা ছিল না।

কারণ, আইপিএল নিলাম নিষ্ঠুর এক জায়গা। এখানে অনেকের পেছনে কোটি কোটি টাকা যেমন ঢালা হয়, তেমনি অনেককে দেখলেও মুখও ফিরিয়ে নেওয়া হয়। সে হোক না অনেক বড় তারকা!

ডেভিড ওয়ার্নারের কথাই ধরুন। আইপিএল ইতিহাসে ৫ জন সেরা ক্রিকেটার নাম বললে এর মধ্যে তিনি থাকবেন। এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৬২টি ফিফটি তাঁর। অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দরবাদকে চ্যাম্পিয়ন করেছেন। রান আছে সাড়ে ৬ হাজারের বেশি।

তবে এত কিছু আইপিএলে তাঁর দল পাওয়ার জন্য যথেষ্ট হয়নি। সাকিবও তাই পড়ন্ত বেলায় দল পাবেন না, এটাই স্বাভাবিক। তবে সাকিব আর ওয়ার্নারের পরিস্থিতি এখন নয়। ওয়ার্নার বিগ ব্যাশে খেলবেন, খেলতে পারবেন অন্য যেকোনো লিগে। সাকিব কোথায় খেলবেন? সাকিবের কাছেও বিকল্প আছে অনেক। তবে বেশ কয়েকটি প্রথম সারির টুর্নামেন্টে তাঁর খেলা অনিশ্চিত।

আরও পড়ুন : ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বাইডেন

আইপিএলের পর দ্বিতীয় সেরা লিগ কোনটি? না, অবশ্যই বিপিএল নয়। মানের দিক থেকে এটা আরও অনেক পিছিয়ে। সাকিবের বিপিএলে দল পাওয়া পুরোপুরি নিশ্চিত। তবে এখানে আছে বড় বিপত্তি। দল পাওয়ার পরও সাকিব বিপিএল খেলতে পারবেন তো? শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য জাতীয় দলের হয়ে খেলতেই তো দেশে ফিরতে পারেননি। নানা ঘটনার পর দেশের উদ্দেশে রওনা দিয়েও মাঝপথে আবার ফিরে যেতে হয়েছে। এমন পরিস্থিতিতে সাকিব কীভাবে আগামী বিপিএলে খেলবেন?
দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগ, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ—এসব টুর্নামেন্ট হবে বিপিএলের কাছাকাছি সময়ে। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশও একই সময়ে হওয়ার কথা।

বিগ ব্যাশে সাকিবের জায়গা নেই। সেটা শুধু পারফরম্যান্সের জন্য নয়; ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশের আপত্তির বিষয়ও আছে। অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পাওয়ায় ২০২০ সালে তাঁকে লিগে নিতে আপত্তি জানিয়েছিল সিএর নৈতিক পুলিশ। মানে বলা যায়, সব মিলিয়ে সাকিবের বিগ ব্যাশের দরজা বন্ধ।

সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে কোনো দলের স্কোয়াডেও সাকিব নেই। আর সম্প্রতি হয়েছে এসএ টি-টোয়েন্টি লিগের নিলাম, যেখানে সাকিব নাম দেননি। সুপার স্ম্যাশের দলগুলোর স্কোয়াড এখনো ঘোষণা হয়নি।

Spread the love
Link Copied !!