ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির অনুদানের চেক বিতরণ নড়াইলে। নড়াইলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা সরকারি কর্মচারি কল্যাণ সমিতির জেলা কার্যালয়ে সমিতির আজীবন সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, সদস্যদের এককালীন অনুদান এবং জটিল ও সাধারন চিকিৎসার জন্য এ অনুদান প্রদান করা হয়।
এসময় মোট ৫৫ জন সুবিধাভোগীর মাঝে ৩ লাখ ৩৯ হাজার ৮০০ টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
আরও পড়ুনঃ কর্মমূখী ও অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ গোপালগঞ্জে
নড়াইল জেলা সরকারি কর্মচারি কল্যাণ সমিতির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদিত্য কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে নড়াইল জেলা সরকারি কর্মচারি কল্যাণ সমিতির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যান সমিতির মৃত সদস্যদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :