ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
সাভার উপজেলা নির্বাচন কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল সোমবার থেকে মনোনয়ন ফরম বিতরণের দিন থেকে শুরু করে মঙ্গলবার বিকেল পর্যন্ত যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং শিমুলিয়া ইউনিয়নের মেহেদী হাসান চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আরও পড়ুনঃ সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত
এদিকে ভাইস চেয়ারম্যান পদে ইমতিয়াজ উদ্দিন (সভাপতি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ), আহসান হাবীব (সদস্য সচিব, ঢাকা জেলা কৃষক লীগ), কবির হোসেন (সাধারণ সম্পাদক, সাভার উপজেলা কৃষক লীগ), মোশাররফ খাঁন (সহ-সভাপতি, আশুলিয়া ইউনিয়ন যুবলীগ), সাঈদুল ইসলাম (সাবেক সভাপতি, ঢাকা জেলা ছাত্রলীগ) ও মোহসিন মন্ডল (সহ-সভাপতি, সাভার উপজেলা যুবলীগ) মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিষ্টি চৌধুরী (উপ দপ্তর সম্পাদক, সাভার উপজেলা আওয়ামী লীগ), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি ও মনিকা হাসান (সহ-সভাপতি, ঢাকা জেলা যুব মহিলা লীগ)।
মনোনয়নপত্র সংগ্রহ ও অনলাইনে দাখিলের শেষ দিন ২১ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৩ এপ্রিল, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে এবং ভোটগ্রহণ ২১ মে সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
আরও পড়ুনঃ কৃষক বোরহানকে প্রতিপক্ষকে ফাঁসাতেই হত্যা
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯ লক্ষ ৯১৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ লক্ষ ৬২ হাজার ২১২ ও নারী ভোটার ৪ লক্ষ ৩৮ হাজার ৬৬৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৫ জন।
আপনার মতামত লিখুন :