ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
গাজীপুরের টঙ্গীতে মরিময় ম্যানশন নামে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ছয়টার দিকে টঙ্গী বাজার এলাকায় ওই বহুতল ভবনে আগুন লাগে।
স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ ভবনটির চার তলায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। এসময় আগুন নেভানোর চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, ভবনের চার তলায় থাকা একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পাই। ভবনটির পাঁচ তলায় থাকা কয়েলের গুদামে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের বিশেষ একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার প্রায় এক ঘণ্টা ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুনঃ কেরানীগঞ্জে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার
তিনি আরও জানান, আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
আপনার মতামত লিখুন :