ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ময়মনসিংহের ত্রিশালে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। পরে সংযোগ শেষে ট্রেনটি ময়মনসিংহ স্টেশনের উদ্দেশে যাত্রা করে।
আজ মঙ্গলবার (২০ই ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ময়মনসিংহ-ঢাকা রুটে আধাঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেন জামালপুরের তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসে। ময়মনসিংহের গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে কিছুটা দূরে চলে যায়।
আরও পড়ুনঃ রাঙ্গামাটিতে একুশের বই মেলা উদ্বোধন
তিনি আরও জানান, পরে আধা ঘণ্টার মধ্যেই তিনটি বগির সংযোগ শেষে ট্রেনটি ছেড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে রেললাইন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :