ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
সিলেটে বেপরোয়া বাসের ধাক্কায় পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় সদস্য আহতের ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (১৭ই ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট মহানগর পুলিশ। সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জের বাহুবল থেকে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পৈরতলা গ্রামের মৃত কান্তি চন্দ্র দেবের ছেলে ও বাসচালক বাবুল চন্দ্র দেব (৪৯) এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার রামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে চালকের সহকারী এরশাদ হোসেনকে (৪২) গ্রেফতার করেছে র্যাব। আর শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাসের সুপারভাইজার জয়নাল মিয়াকে (৪০) কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯। তিনি ওই জেলার বাসিন্দা।
উল্লেখ্য, ব্স্পৃতিবার ভোরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের তেমুখী পয়েন্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ‘রিয়েল কোচ’ নামে একটি বাস বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে দাঁড়ানো পুলিশের পিকআপ ভ্যান ও পুলিশ কর্মকর্তা-সদস্যদের চাপা দেয়। এতে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয়জন গুরুতর আহত হন এবং পুলিশের পিকআপ ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুনঃ সিলেটে বাস চাপায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তাদের দেখতে গেলেন শফিকুর রহমান চৌধুরী
দুর্ঘটনায় আহতরা হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাউসার দস্তগীর, সিলেট বিমানবন্দর থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) জহুরুল ইসলাম, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুনু মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম ও গাড়িচালক নায়েক হাবিবুর রহমান।
ঘটনার পরপরই বাসটির চালক, সহকারী ও সুপারভাইজার পালিয়ে যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এসএমপির জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।
আপনার মতামত লিখুন :