বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

মসজিদে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
মসজিদে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

মসজিদে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু। নীলফামারীর সৈয়দপুরে মসজিদে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ভোলা কোরাইশী নামে এক মুসল্লি। তার বয়স হয়েছিল ৫৩ বছর।বুধবার (১৪ ফেব্রুয়ারি) শহরের ১৩ নম্বর ওয়ার্ডের আল ফারুক একাডেমি সংলগ্ন বাঁশবাড়ি জামে রিজভিয়া মসজিদে ফজরের নামাজ পড়ার সময় মারা যান তিনি।

ভোলা কোরাইশী বাঁশবাড়ি পুরাতন কিলখানা মহল্লার বাসিন্দা মৃত খয়রাতী কোরাইশীর তৃতীয় ছেলে এবং পেশায় একজন গোশত ব্যবসায়ী (কসাই) ছিলেন। শহরের রেলওয়ে কারখানা গেট বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ভোরে বাঁশবাড়ি জামে রিজভিয়া মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান তিনি। সেখানে সুন্নত নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ফরজ নামাজ শুরু হলে অন্য মুসল্লিরা ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে ফরজ নামাজ শেষ করে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মারা গেছেন। খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

ভোলা কোরাইশীর ছোট ভাই সৈয়দপুর গোশত ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশী (ছটু) সংবাদমাধ্যমকে জানান, বড় ভাই ভোলা কোরাইশী অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করতেন। নিয়মিত নামাজ আদায় করতেন। সারা বছরই সপ্তাহে তিন দিন নফল রোজা পালন করতেন।

আরও পড়ুনঃ ঐক্যবদ্ধভাবে পুলিশ-সাংবাদিক দের কাজ করতে হবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে: ডিএমপি কমিশনার

সৈয়দপুর উপজেলা গোশত ব্যবসায়ী সমিতি গভীর শোক প্রকাশ করে মরহুমের সম্মানে আজ দিনভর তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান হাবিব আশরাফি বলেন, ‘ভোলা কোরাইশী আমাদের এই জামে মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন।’

Spread the love
Link Copied !!