বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ঐক্যে ফাটলের কারণে আস্ফালন ফ্যাসিবাদীদের: সংসদে শফিকুর রহমান


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
ঐক্যে ফাটলের কারণে আস্ফালন ফ্যাসিবাদীদের: সংসদে শফিকুর রহমান

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর জোর দিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, বিগত জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো একই কাতারে থাকলেও পরবর্তীতে নিজেদের ঐক্যে দুর্বলতা ও ফাটল দেখা দেয়। আর এই অনৈক্যের সুযোগ নিয়েই ফ্যাসিবাদী শক্তি ও তাদের পলাতক দোসররা দেশে নতুন করে আস্ফালনের সাহস পাচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচার বিভাগীয় সংস্কার এবং জনজীবনের নানা সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। বর্তমান সংসদকে মজলুম মানুষের অধিকার আদায়ের এবং ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী একটি ভিন্নধর্মী ঐতিহাসিক সংসদ হিসেবে অভিহিত করেন তিনি।

বিরোধীদলীয় নেতা তাঁর বক্তব্যে বিগত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের লোমহর্ষক গুম, খুন ও নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন। তিনি অভিযোগ করেন, গত কিছুদিন ধরে সারা দেশে পালিয়ে থাকা ফ্যাসিবাদীরা বিভিন্ন স্থানে ব্যাপক নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ ধরনের নাশকতার বিপরীতে সরকারের সুনির্দিষ্ট নীতি ও কৌশল কী, তা সংসদের মাধ্যমে জাতিকে স্পষ্ট করার দাবি জানান তিনি। সাম্প্রতিক বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিচারপ্রক্রিয়া আরও দৃশ্যমান ও গতিশীল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের চরম অবিচার সত্ত্বেও কেউ যেন নতুন করে অন্যায় বা অবিচারের শিকার না হন এবং অপরাধীরা যেন শতভাগ ন্যায়বিচারের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি পায়। কোনো নিরপরাধ মানুষের ওপর যেন জুলুম না হয়, সে বিষয়ে বিচার বিভাগ ও প্রশাসনকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

গণভোটের রায় এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, শহীদের রক্ত ও যোদ্ধাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার্থে জনগণের এই প্রত্যাশাগুলো পূরণ করা অত্যন্ত জরুরি। দুটি নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সংসদ গঠিত হলেও গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়িত না হওয়াকেও ফ্যাসিবাদীদের আস্ফালের অন্যতম কারণ বলে মনে করেন তিনি। যত দ্রুত এই রায় ও সনদ বাস্তবায়ন করা সম্ভব হবে, ততই আধিপত্যবাদবিরোধী শক্তিগুলো শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি। বিদেশি বন্ধুরাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে বাংলাদেশ সবার সঙ্গে সমান মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বন্ধুত্ব বজায় রাখতে চায়, কোনো ধরনের আধিপত্যের কালো ছায়া এই দেশের তরুণ প্রজন্ম মেনে নেবে না।

পোশাক খাতসহ বিভিন্ন শিল্প কারখানায় চলমান আন্দোলন ও নাশকতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তিনি প্রশ্ন তোলেন যে শুধু পোশাকশ্রমিকদের মজুরির প্রশ্ন থাকলে কেন চামড়া কারখানা, সিরামিক কারখানা এবং বিদ্যুৎ অফিসে হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এর পেছনে স্পষ্টতই কোনো তৃতীয় শক্তির হাত রয়েছে বলে মন্তব্য করে তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বর্তমান বাজারে মাত্র বারো হাজার টাকা বেতনে শ্রমিকদের পক্ষে জীবনযাপন করা অসম্ভব উল্লেখ করে তিনি অবিলম্বে শ্রমিকদের জীবনমান উন্নয়নে স্বল্প ও মধ্যমেয়াদি কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কেবল তুলনামূলক উন্নয়নের কথা বলে জনদুর্ভোগ কমানো যাবে না, বরং রাষ্ট্রকে আরও কঠোর অবস্থান নিয়ে সুশাসন নিশ্চিত করতে হবে।

Spread the love
Link Copied !!