বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের চাঞ্চল্যকর কারণ জানা গেল


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৩১, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের চাঞ্চল্যকর কারণ জানা গেল

সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের চাঞ্চল্যকর কারণ জানা গেল।সিরাজগঞ্জের তাড়াশে চাঞ্চল্যকর বাবা-মা ও মেয়েকে গলাকেটে হত্যার রহস্য ১২ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত একমাত্র আসামি রাজীব কুমার ভৌমিককেও (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।এই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র একটি হাসুয়া ও লোহার রড উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার রাজীব কুমার ভৌমিক উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথের ছেলে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল।
পুলিশ সুপার বলেন, ভাগিনা রাজীব কুমার ভৌমিকের কাছে ৩৫ লাখ টাকা পাওনা ছিলেন মামা বিকাশ সরকার। ওই টাকা ফেরত দেওয়ার জন্য বারবার তাগাদা দিচ্ছিলেন তিনি। এমনকি নিজের বোন অর্থাৎ রাজীবের মা প্রমীলা রানীকেও ফোনে বকাবকি করছিলেন বিকাশ।

ঋণের টাকা দিতে না পারায় অতিরিক্ত তাগাদায় অতিষ্ঠ হয়ে মামাকে হত্যার পরিকল্পনা করেন রাজীব। কিন্তু পরিস্থিতিতে পড়ে মামী ও মামাতো বোনকেও হত্যা করেন তিনি, যোগ করেন পুলিশ সুপার।গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে তাড়াশের গোপালজিউ মন্দিরের পাশের একটি ফ্ল্যাট থেকে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৩৫) ও মেয়ে পারমিতা সরকার তুষির (১৫) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় স্ত্রী স্বর্ণা রানী সরকারের ভাই সুকমল সাহা বাদী হয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরিফুর রহমান মন্ডল বলেন, ঘটনার পরই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের শুরুতে আমরা এঙ্গেলগুলো কী হতে পারে তা স্থির করি। ভিকটিম বিকাশ ও তার ভাগিনার মধ্যে মোবাইলে কথোপকথনের একটি অডিও পাই। সেখান থেকেই আমরা ক্লু পাই। পরে আমরা নিশ্চিত হতে পারি এ হত্যাকাণ্ডের সঙ্গে ভাগিনা রাজীব জড়িত। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার দায় স্বীকার করেন রাজিব। সে জানায়, শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার পরপরই একে একে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ পূবাইলে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকাসহ নগদ টাকা লুট

রাজীবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার আরও বলেন, তার বাবার ‍মৃত্যুর পর ২০২১ সাল থেকে মামা বিকাশের সঙ্গে যৌথভাবে খাদ্যশস্য কেনাবেচার ব্যবসায় যুক্ত হন। বিকাশ ভাগিনা রাজীবকে ব্যবসার পুঁজি হিসেবে ২০ লাখ টাকা দেন। ব্যবসা চালু অবস্থায় রাজীব তার মামাকে ধাপে ধাপে লভ্যাংশসহ প্রায় ২৬ লাখ টাকা ফেরত দেন। কিন্তু বিকাশ রাজীবের কাছ থেকে আরও ৩৫ লাখ টাকা দাবি করেন। গত ২২ জানুয়ারি ওই টাকা ৭ দিনের মধ্যে ফেরত দেওয়ার জন্য রাজীবকে চাপ দেন এবং তার বোন অর্থাৎ রাজীবের মা প্রমীলা রানীকেও ফোনে বকাবকি করেন। রাজীব টাকা সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় এবং মামার বকাবকিতে কষ্ট পাওয়ায় তাকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন ২৭ জানুয়ারি সাড়ে তিন কেজি ওজনের একটি লোহার রড ও একটি হাসুয়া সংগ্রহ করেন। বিকেল ৪টা ৪৮ মিনিটে মামাকে ফোন করে পাওনা টাকা ফেরত দেওয়ার জন্য বাসায় আসতে চান। বিকাশ সরকার তাড়াশের বাইরে কাটাগারি বাজারে ব্যক্তিগত কাজে ছিলেন। তিনি টাকা নিয়ে বাসায় এসে থাকতে বলেন। রাজীব যথারীতি বাসায় আসেন। তখন মামি স্বর্ণা রানী সন্ধ্যাপূজা করছিলেন। পূজা শেষে মামী রাজীবকে কফি খাওয়ানোর জন্য নীচের দোকানে যান। সেই সুযোগে রাজীব মামাতো বোন পারমিতা সরকার ‍তুষির কক্ষে গিয়ে তাকে লোহার রড দিয়ে মাথায় সজোরে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে মামী কফি কিনে বাসায় প্রবেশ করলে তাকেও পেছন থেকে রড দিয়ে মাথায় আঘাত করেন।

এসব ঘটনার পর হতাশায় জ্ঞানশূন্য হয়ে পড়েন রাজীব। কিছুক্ষণের মধ্যে তার মামা বাসায় ঢুকলে তাকেও রড দিয়ে আঘাত করার পর গলাকেটে হত্যা করেন। এরপর মামী ও মামাতো বোন গোঙাতে থাকলে তাদের গলাকেটে মৃত্যু নিশ্চিত করেন। তিনজনের মৃত্যুর পর মরদেহ টেনে বেডরুমে রেখে মেইন দরজায় তালা মেরে পালিয়ে যান।

পুলিশ সুপার বলেন, আসামি রাজীবের দেওয়া তথ্যে তাড়াশে শ্রী উৎপল কর্মকারের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রড ও তার নিজ বাড়ী থেকে হাসুয়া উদ্ধার করা হয়। এসব অস্ত্রে পাওয়া রক্তের নমুনা সিআইডির ফরেনসিক বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Spread the love
Link Copied !!