ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
সুপ্রিমকোর্টে নারী আইনজীবী কল্যাণ সংস্থার কম্বল বিতরণ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও এটর্নি জেনারেল কার্যালয়ের কর্মচারীদের মধ্যে কম্বল বিতরণ করেছে নারী আইনজীবী কল্যাণ সংস্থা।সুপ্রিমকোর্টের ক্রীড়া কমপ্লেক্সে কর্মচারীদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
নারী আইনজীবী কল্যাণ সংস্থার সৌজন্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সুপ্রিমকোর্ট বারের সম্পাদক এডভোকেট আব্দুন নূর দুলাল, বার এর সহ সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা ও সহ সম্পাদক নুরে আলম উজ্জ্বল প্রমূখ।
আরও পড়ুনঃ পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ক’ওয়েলথ মহাসচিবের অভিনন্দন
এসময় নারী আইনজীবী কল্যাণ সংস্থার সভাপতি সুপ্রিমকোর্টের আইনজীবী তৌফিকা করীম, সাধারণ সম্পাদক সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট জান্নাতুল ফেরদৌসী রুপাসহ সুপ্রিমকোর্টের আইনজীবী ও এটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তালিকাভুক্ত টোকেনের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির কার্যালয়ের কর্মচারী ও এটর্নি জেনারেল কার্যালয়ের কর্মচারীদের মধ্যে সুশৃঙ্খলতার সাথে কম্বল বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :