ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
বাগেরহাটের ফকিরহাটে প্রকাশ্যে জাহিদ মীর নামে এক শামুক ব্যবসায়ীকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ অক্টোবর) জুমার নামাজের শেষে উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জাহিদ মীরকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।
গুলিবিদ্ধ জাহিদ মীর খুলনা মহানগরীর বয়রা এলাকার আবুল হোসেন মীরের ছেলে। তিনি ফকিরহাটে তার শ্বশুর মোল্লা শহীদের বাড়িতে থেকে শামুকের ব্যবসা করতেন।
এদিকে জাহিদ নিজেও হত্যা মামলার আসামি বলে জানিয়েছে একটি সূত্র। দুই থেকে আড়াই বছর আগে তিনি পিবিআই বাগেরহাটের কাছে আটকও হয় বলে জানিয়েছে সূত্রটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাকডাঙ্গা পুরাতন জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হয়ে স্থানীয় আজমল সরদারের বাড়ির উত্তর পাশে রাস্তার মোড়ে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজনের সঙ্গে জাহিদের তর্ক ও ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে দুর্বৃত্তরা জাহিদকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। এরমধ্যে ৫টি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়।
আরও পড়ুন: আসামিদের গুলিতে মামলার সাক্ষী আহত
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান, পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, দুর্বৃত্তদের ছোড়া ৬টি গুলির ৫টিই তার শরীরে বিদ্ধ হয়। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা অস্ত্রধারী ব্যক্তিদের শনাক্তসহ গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান এ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :