ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ ও বিজিবি-বিএসএফ এর মিষ্টি বিনিময়। ভারতের প্রজাতন্ত্র দিবস ও স্বরস্বতী পূজা এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দুই দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি খায়রুজ্জামান মধু জানান, বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস ও স্বরস্বতী পূজা এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আমদানি- রপ্তানী বানিজ্য বন্ধ থাকবে।
আমদানি- রপ্তানী বানিজ্য বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত,পণ্য খালাস্, শুল্কায়ন ও লোড-আনলোড কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে। ভারতের খালী ট্রাক ফিরে যেতে পারবে।
শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে। অপর দিকে ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল সাড়ে নয়টার দিকে বিজিবি – বিএসএফের মধ্যে মিস্টি বিতরন করা হয়েছে।
আরও পড়ুন: এবার মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ি হাওয়া

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু বকর ও বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আর পি উদিত একে অপরকে মিষ্টি উপহার তুলে দেন।এ সময় বিএসএফ সদস্যরা প্যারেড প্রদর্শন করে।
[…] […]