বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের শাস্তি দাবি জামায়াত এমপির


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
প্রশাসনে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের শাস্তি দাবি জামায়াত এমপির

গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। সম্প্রতি জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের সমাপনী দিনে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল সংশোধন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এ সময় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, প্রশাসনের ভেতরে এখনও ফ্যাসিবাদের দোসর ও অনুসারীরা সক্রিয় রয়েছে এবং তাদের কেবল বদলি না করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

আলোচনায় অংশ নিয়ে নাজিবুর রহমান জানান, গোপালগঞ্জে বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় পুরোপুরি উপড়ে ফেলতে না পারলে সাধারণ মানুষ কোনো আইনেরই সুফল ভোগ করতে পারবে না। ফ্যাসিবাদ রুখে দাঁড়াতে দেশের প্রতিটি সংসদীয় আসনে সংসদ সদস্যদের প্রত্যক্ষ নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের জোরালো প্রস্তাব দেন তিনি।

এ সময় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্দিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে কঠোর অভিযোগ উত্থাপন করেন জামায়াতের এই সংসদ সদস্য। তিনি বলেন, একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরও এবং তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার প্রমাণ মিললেও তার কোনো কার্যকর শাস্তি হয়নি। উল্টো ওই কর্মকর্তা প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় বহাল তবিয়তে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

একই সুর শোনা যায় ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত জামায়াতের আরেক সংসদ সদস্য সাইফুল আলমের বক্তব্যেও। তিনি গোপালগঞ্জের সহিংসতার প্রেক্ষাপটে প্রশাসনের বিতর্কিত ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়া একজন পুলিশ সুপারকে শাস্তি না দিয়ে বরং ফেনীর মতো একটি বড় জেলায় পদায়ন করা হয়েছে, যা প্রকারান্তরে তাকে পুরস্কৃত করার শামিল। দেশের বিভিন্ন প্রান্তে চলা অস্থিরতা ও সহিংসতা রোধে বর্তমান সরকারকে অবিলম্বে কার্যকর নীতি গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

Spread the love
Link Copied !!