বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবি


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবি

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী শিল্পীদের একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ১৮ নভেম্বর দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টার থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ছাত্র আন্দোলন কেন্দ্র করে একাধিক মামলা রয়েছে বলে আইন প্রয়োগকারী সংস্থা সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. ইলিয়াস কবির জানান, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে মধ্যরাতে ওই বাসা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁর বিরুদ্ধে পরবর্তী কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত বছর জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এই বিতর্কিত গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই সময়ের রাজনৈতিক সহিংসতা ও আন্দোলন দমনের বিরোধিতাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে রাজধানী ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

শিক্ষাজীবনে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এই অভিনেত্রী এবং পরবর্তীতে যুবলীগের কার্যক্রমেও যুক্ত হন। এছাড়া ২০১৯ সাল থেকে তিনি ক্ষমতাসীন দলের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয়ের সুবাদে তিনি অতীতে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেতে জোরালো চেষ্টা চালিয়েছিলেন।

তিনি ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসন এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দলের টিকিট পাননি। এমনকি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্যও তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক তৎপরতা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পর এবার আইনি জটিলতায় পড়লেন এই অভিনেত্রী।

Spread the love
Link Copied !!