বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান

ফ্রান্সের রাজধানী প্যারিসের টরসির স্থানীয় হলরুমে সম্প্রতি বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হয়েছে। দূর প্রবাসে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার এই বিশেষ দানোৎসবের আয়োজন করে। দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত এই উৎসবে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ভোর থেকেই নানা মাঙ্গলিক আচার-অনুষ্ঠানের সূচনা হয়। বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতিতে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান এবং ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। পরে বিহার প্রাঙ্গণে সমবেত পুণ্যার্থীরা ধর্মীয় বাণী শ্রবণ করেন এবং জগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন। এই আয়োজনে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে উৎসবের আমা জাগিয়ে তোলেন।

বিকালে অনুষ্ঠিত প্রধান আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উপাধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাথের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের এবং প্রধান ধর্মালোচক হিসেবে বক্তব্য দেন ভদন্ত মেত্তাবংশ মহাথের। এ ছাড়া থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষুরা অনুষ্ঠানে ধর্মীয় আলোচনায় অংশ নেন এবং উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বাণী প্রদান করেন।

দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্বে আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রখ্যাত শিল্পী পবন দাসের বাউলসংগীত পরিবেশনা পুরো অনুষ্ঠানকে এক অন্য মাত্রা এনে দেয়। বক্তারা বলেন, প্রবাসের মাটিতে এমন আয়োজন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, বরং এটি ভিনদেশের মাটিতে নিজেদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার এক অনন্য মাধ্যম।

Spread the love
Link Copied !!