বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

আদা চাষে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
আদা চাষে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী

কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষিপণ্যের উৎপাদন বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে ফাঁকা জমিতে আধুনিক পদ্ধতিতে আদা চাষ সম্প্রসারণ এবং আম ও লিচু সংরক্ষণের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সভায় প্রকৃত আদা চাষিদের তালিকা প্রস্তুত করে তাঁদের মাঝে বীজ, সার এবং বস্তা বিতরণের মাধ্যমে সরকারি প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

মতবিনিময় সভায় কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী। প্রচলিত ফসলের ওপর একক নির্ভরতা কমিয়ে নতুন ও লাভজনক ফসল উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিশেষ করে আমবাগানের মধ্যবর্তী ফাঁকা জায়গায় মাটিতে কিংবা বস্তায় আদা চাষের ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া তুলার সঙ্গে আদা ও হলুদ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য স্থানীয় কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যে বর্ষাকালে টমেটো ও কাঁচামরিচ উৎপাদনের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়। পলিশেড ও আধুনিক গ্রাফটিং প্রযুক্তি ব্যবহার করে এই শাকসবজি চাষ বাড়ানোর কথা জানান মন্ত্রী। কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর সঠিক বাজারজাতকরণ এবং ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়, যাতে উৎপাদকরা কোনোভাবেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।

রাজশাহীর বিখ্যাত আম ও লিচুর সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়। বিদেশি প্রযুক্তি ব্যবহার করে আম সংরক্ষণের মেয়াদ প্রাথমিক পর্যায়ে ৪৫ দিন এবং পরবর্তীতে ৯০ দিন পর্যন্ত বাড়ানোর পরীক্ষামূলক কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া মাটির সুস্বাস্থ্য বজায় রাখতে জৈবসার ও ভার্মি কম্পোস্টের ব্যবহার বাড়ানোর পাশাপাশি বালাইনাশকের সীমিত ও পরিমিত প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কৃষি খাতের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

Spread the love
Link Copied !!