বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সব শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনা হবে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
সব শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনা হবে

দেশের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং একে কর্মমুখী করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। সম্প্রতি ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গত দুই থেকে তিন দশকে দেশে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়লেও শিক্ষার মান নিয়ে সমাজে নানা প্রশ্ন রয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘ মেয়াদে পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে নিজেদের অর্জিত শিক্ষার মেলবন্ধন খুঁজে পান না। এই সংকট নিরসনে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক রূপান্তরের ওপর জোর দেওয়া হচ্ছে।

উচ্চশিক্ষার এই চ্যালেঞ্জ মোকাবিলায় ইউজিসির পক্ষ থেকে আগামী পাঁচ বছরের একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি জাতীয় কর্মশালার আয়োজন করা হয় এবং নীতিনির্ধারক ও শিক্ষাবিদদের মতামতের ভিত্তিতে এই রূপরেখা প্রস্তুত করা হয়। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো শিক্ষার মান বাড়ানো, ইন্টার্নশিপসহ বিভিন্ন কর্মমুখী কর্মসূচি চালু করা, উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল সাক্ষরতার প্রসার ঘটানো। এছাড়া সরকারের অগ্রাধিকার বিবেচনায় রেখে শিক্ষার্থীদের জন্য নতুন ভাষা শেখার সুযোগও তৈরি করা হচ্ছে।

বর্তমান শিক্ষা ব্যবস্থার বড় একটি দুর্বলতা হলো ইন্ডাস্ট্রি বা কর্মক্ষেত্রের সঙ্গে একাডেমিয়ার সংযোগের ঘাটতি। এই দূরত্ব ঘোচাতে সব শিক্ষার্থীকে বাধ্যতামূলক ইন্টার্নশিপের আওতায় আনার জোরালো প্রস্তুতি চলছে। এতদিন কেবল কৃষি ও চিকিৎসা খাতের গ্র্যাজুয়েটরা ইন্টার্নশিপের সুযোগ পেলেও, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সব বিভাগের শিক্ষার্থীদের এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

গবেষণা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতেও বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ইতিবাচক ব্যবহারের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হচ্ছে, যা অনুসরণ করে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব গাইডলাইন প্রণয়ন করবে। পাশাপাশি, কারিকুলাম আধুনিকায়ন, শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ এবং পাবলিক ও বেসরকারি উভয় খাতের বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরিতে কাজ করে যাচ্ছে কমিশন।

Spread the love
Link Copied !!