বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে ২৭৪ পদে চাকরি


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে ২৭৪ পদে চাকরি

দেশের অন্যতম প্রধান শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে বিভিন্ন বিভাগে নবম ও দশম গ্রেডের ১৯টি ক্যাটাগরিতে মোট ২৭৪ জন যোগ্য প্রার্থীকে এই শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। সরকারি চাকরির প্রত্যাশীদের জন্য এটি একটি দারুণ সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন পদে স্নাতক, স্নাতকোত্তর বা প্রকৌশল ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পাবেন। সহকারী ব্যবস্থাপক, নিরাপত্তা কর্মকর্তা, হিসাব কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, সহকারী প্রকৌশলী এবং কারিগরি কর্মকর্তাসহ বিভিন্ন পদে প্রার্থী বাছায়ের কাজ করা হবে। পদের ধরন অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নির্দিষ্ট কিছু পদের জন্য অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা সরকারি বেতন স্কেল অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা লাভ করবেন। এর মধ্যে প্রথম থেকে একাদশ নম্বর পদের প্রার্থীরা নবম গ্রেডে এবং দ্বাদশ থেকে উনবিংশ পদের প্রার্থীরা দশম গ্রেডে বেতন পাবেন। এছাড়া আবেদন করার জন্য নির্ধারিত বয়সসীমা এবং অন্যান্য শর্তাবলী বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যা প্রার্থীদের পূরণ করতে হবে।

এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে এবং এটি চলবে নির্দিষ্ট সময় পর্যন্ত। প্রার্থীরা আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন।

Spread the love
Link Copied !!