বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বাংলাদেশে জাপানের বিভিন্ন কোম্পানিকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : মে ৩১, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
বাংলাদেশে জাপানের বিভিন্ন কোম্পানিকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশে জাপানের বিভিন্ন কোম্পানিকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তা করতে জাপানি কোম্পানিসমূহকে এ দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

তিনি আজ টোকিওতে এক গোলটেবিল আলোচনায় এ কথা আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আজ আমরা এমন এক পরিস্থিতিতে আছি, যেখানে আপনাদের সহায়তা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা অনেক দূর এগিয়ে এসেছি। বাকি যাত্রাটি একসাথে আনন্দের সাথে এগিয়ে নিয়ে যেতে চাই।

জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) টোকিওতে তাদের প্রধান কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করে।

বাংলাদেশে কর্মরত জাপানি কোম্পানিসমূহের শীর্ষ নির্বাহীরা সভায় উপস্থিত ছিলেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশের যেটুকু অর্জন ছিল, গত ১৬ বছরে তা নানা দিক থেকে ধ্বংস করা হয়েছে। আমাদের আর্থিক অবস্থা শূন্য নয়, বরং নেতিবাচক অবস্থায় চলে গিয়েছিল। ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ে… বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়, প্রশাসনিক ও পুলিশ ব্যবস্থা ভেঙে পড়ে। এখান থেকেই আমাদের শুরু।’

তিনি বলেন, গত দশ মাসে অন্তর্বর্তী সরকার একে টুকরো টুকরো করে সবকিছু গড়ে তুলছে।

তিনি বলেন, ‘তাই জাপান সরকার এবং জাপানের ব্যবসায়ীদের সমর্থন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান’।

অধ্যাপক ইউনূস বলেন, তাঁর সরকারের প্রতিশ্রুতি হলো একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা, কারণ পুরোনো বাংলাদেশে অনেক খারাপ বিষয় ছিল।

তিনি জাপানি উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, ‘আমরা পুরোনো বাংলাদেশ থেকে দূরত্ব বজায় রাখতে চাই। তাই এটাই আমাদের যাত্রা—একটি নতুন বাংলাদেশ গড়ার। এই যাত্রায় আপনারা আমাদের বন্ধু ও অংশীদার হবেন এবং আমাদের অনুপ্রেরণা যোগাবেন। আপনাদের দেখে সত্যিই ভালো লাগছে। এটি আমাদের আশ্বস্ত করে।’

তিনি বলেন, অতীতের সব ভয়াবহ ঘটনাকে পেছনে ফেলে এখন একটি সুযোগ দেশ গড়ার।

‘আমরা চাই সেগুলো অতীতেই থেকে যাক… আমরা সবাই ভয়ংকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি এবং তা অতীতেই রাখতে চাই। আমরা একটি নতুন ভবিষ্যতের ভিত্তি গড়তে চাই’ তিনি বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচারী সরকারের ক্ষমতাচ্যুতির কারণে বাংলাদেশে ‘প্রাণের স্পন্দন’ ফিরে এসেছে। তিনি ‘একটু শ্বাস নেওয়ার সুযোগ’ কামনা করেন, যাতে দেশটিকে আবার গুছিয়ে তোলা যায়।

তিনি বলেন, বাংলাদেশের বিদ্যমান ঘাটতিগুলো খুব শিগগিরই কেটে যাবে।

জেট্রো চেয়ারম্যান ও সিইও নোরিহিকো ইশিগুরো অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে অসাধারণ প্রবৃদ্ধি এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।

জাপান-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) চেয়ারম্যান ও মারুবেনি কর্পোরেশনের পরিচালক ও এক্সিকিউটিভ কর্পোরেট অ্যাডভাইজার ফুমিয়া কোকুবু বলেন, বাংলাদেশে কার্যরত ৮৫ শতাংশ জাপানি কোম্পানি আশা করে যে এই বছর ইপিএ স্বাক্ষরিত হবে।

তিনি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের প্রতিবন্ধকতা দূর করতে কর নীতিতে সংস্কার করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ জাপান সফর শেষে দেশের উদ্দেশে প্রধান উপদেষ্টা

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা বলেন, অন্তর্বর্তী সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে রক্ষা করতে; কোনো প্রকল্প বন্ধ হয়নি, কোনো ব্যবসা স্থগিত হয়নি।

গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন সুমিতোমো কর্পোরেশনের সিইও শিনগো উএনো, ইউগ্লেনা কোং লিমিটেডের সিইও মিতসুরু ইজুমো, জেরার চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট স্টিভেন উইন, জেবিআইসির সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর কাজুনোরি ওগাওয়া, ওনোডা ইনক.-এর প্রেসিডেন্ট শিগেওশি ওনোডা; জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজুয়া নাকাজো এবং আইডিই-জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মায়ুমি মুরায়ামা।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সমাপনী বক্তব্য প্রদান করেন।

Spread the love
Link Copied !!