বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সূর্যের আলো দিয়ে তৈরি হলো বিশ্বের প্রথম কোয়ান্টাম ঘড়ি


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
সূর্যের আলো দিয়ে তৈরি হলো বিশ্বের প্রথম কোয়ান্টাম ঘড়ি

প্রাচীনকাল থেকেই মানুষ সূর্যের অবস্থান দেখে সময় নির্ধারণের পদ্ধতি ব্যবহার করে আসছে, যা সূর্যঘড়ি নামে পরিচিত। তবে এবার বিজ্ঞানীরা প্রযুক্তির সহায়তায় এক সম্পূর্ণ নতুন ঘরানার ঘড়ি উদ্ভাবন করেছেন যা সময় মাপতে সরাসরি সূর্যের আলো কাজে লাগায়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের গবেষক স্কট ডিডামস ও তাঁর সহকর্মীরা এই অভিনব কোয়ান্টাম ঘড়িটি তৈরি করেছেন। এর মাধ্যমে শুধু সময় মাপা নয়, বরং সূর্যের গতিপ্রকৃতি এবং এর পৃষ্ঠে ঘটে যাওয়া বিভিন্ন জটিল ঘটনা পর্যবেক্ষণ করাও সম্ভব হবে।

এই যন্ত্রটি সাধারণ কোনো সূর্যঘড়ি নয়, বরং এটি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নীতির ওপর ভিত্তি করে তৈরি একটি বিশেষ অপটিক্যাল ঘড়ি। প্রচলিত অপটিক্যাল ঘড়িতে নির্দিষ্ট পরমাণুর ভেতরের ইলেকট্রনের শক্তিস্তরের পরিবর্তনকে কাজে লাগানো হয়। গবেষকেরা অতি স্থিতিশীল লেজার এবং ফ্রিকোয়েন্সি কম্ব নামক একটি বিশেষ যন্ত্রের সাহায্যে সেই কম্পাঙ্ককে ঘড়ির সংকেতে রূপান্তর করেন। তবে নতুন এই ঘড়ির ক্ষেত্রে বিজ্ঞানীরা পরমাণুর পরিবর্তে সূর্যের আলোকেই মূল উপাদান হিসেবে ব্যবহার করেছেন।

গবেষণা দলে থাকা বিজ্ঞানীরা সূর্যের বায়ুমণ্ডলে থাকা পরমাণুর ওপর সূর্যের আলো পড়ার ফলে ইলেকট্রনের যে শক্তিস্তর পরিবর্তন হয়, সেটিকে কাজে লাগিয়েছেন। তাঁরা বিশেষ তন্তুর সাহায্যে সূর্যের আলো সংগ্রহ করে ঘড়ির মূল যন্ত্রাংশে সরবরাহ করেন এবং লেজারকে সেই সৌর সংকেতের সঙ্গে মিলিয়ে নেন। এর ফলে সূর্যের আলোর বর্ণালিতে একটি বিশেষ পরিবর্তন বা চিহ্ন তৈরি হয়, যা এই ঘড়ি নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। যদিও এই ঘড়ির নির্ভুলতা এখনও সেরা পারমাণবিক ঘড়িগুলোর সমকক্ষ নয়, তবুও মহাকাশ ও নক্ষত্র গবেষণায় এটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

গতকালের সূর্যগ্রহণের সময় এই ঘড়ির কার্যকারিতা হাতেনাতে প্রমাণ মিলেছে, যখন চাঁদ সূর্যের সামনে আসায় এর আলোয় আসা সংকেতের পরিবর্তন ঘড়িটি সফলভাবে ধরে ফেলে। বিজ্ঞানীরা মনে করছেন, ভবিষ্যতে বড় দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরের কোনো নক্ষত্রের আলো সংগ্রহ করে এই ঘড়িতে ব্যবহার করা গেলে বহিঃসৌরগ্রহের সন্ধান পাওয়া সম্ভব হতে পারে। তবে বহুদূরের নক্ষত্রের আলো খুব কম থাকায় এই পদ্ধতিটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।

দূরবর্তী নক্ষত্র গবেষণায় কিছু সীমাবদ্ধতা থাকলেও আমাদের নিজস্ব সূর্য নিয়ে গবেষণায় এই ঘড়ি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। সূর্যের পৃষ্ঠে ঘটে যাওয়া হঠাৎ বিস্ফোরণ, সৌরকলঙ্কের গতিবিধি এবং সৌরবায়ুর প্রভাব নিখুঁতভাবে বুঝতে এই প্রযুক্তি বিজ্ঞানীদের সাহায্য করবে। মহাকাশ বিজ্ঞান ও সৌরজগতের নানা অজানা রহস্য উন্মোচনে এই কোয়ান্টাম ঘড়িটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Spread the love
Link Copied !!