বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

এক সপ্তাহেই প্রযুক্তি জগতে তিনটি মহাবিপর্যয়, কিসের ইঙ্গিত


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
এক সপ্তাহেই প্রযুক্তি জগতে তিনটি মহাবিপর্যয়, কিসের ইঙ্গিত

সম্প্রতি মাত্র কয়েকদিনের ব্যবধানে বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের বিভিন্ন সেক্টরে বড় ধরনের বেশ কিছু বিপর্যয় ঘটে গেছে। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থা অচল হয়ে পড়া থেকে শুরু করে মাইক্রোসফট এবং ওয়ার্কডে-র সেবা ব্যাহত হওয়া এবং মহাকাশে আমাজনের স্যাটেলাইট কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হওয়ার ঘটনা ঘটেছে। আধুনিক মানবজীবন কীভাবে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং এর অন্তর্নিহিত ঝুঁকিগুলো কতটা গভীর, সাম্প্রতিক এই ঘটনাগুলো সেটাই নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যদিও প্রতিটি ঘটনার পেছনের কারণগুলো সম্পূর্ণ আলাদা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এর পেছনে কোনো সাইবার হামলার সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবুও এই ঘটনাগুলো বড় ধরনের চিন্তার খোরাক জুগিয়েছে।

গত ১২ নভেম্বর থেকে মাইক্রোসফটের ৩৬৫ ব্যবহারকারীরা তীব্র কারিগরি জটিলতার মুখে পড়েন যার ফলে আউটলুক, টিমস এবং এক্সচেঞ্জ অনলাইনের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো বন্ধ থাকে। এর বাইরে মানবসম্পদ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ওয়ার্কডে-র ডিজিটাল কার্যক্রমেও বড় ধরনের ত্রুটি দেখা দেয়ায় বহু প্রতিষ্ঠানের কর্মীরা বেতন ও উপস্থিতির হিসাব দেখতে পারেননি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় নেমে আসে যখন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দেশজুড়ে সব ধরনের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়। পুরোনো টেলিযোগাযোগ সরঞ্জামের ত্রুটি এবং নেটওয়ার্কে অতিরিক্ত ডেটা চাপের কারণে সৃষ্ট এই সমস্যায় তিন দিনে দেশজুড়ে প্রায় কুড়ি হাজারের বেশি ফ্লাইট বাতিল কিংবা বিলম্বে ছাড়তে বাধ্য হয়।

ভূমির পাশাপাশি মহাকাশ গবেষণাতেও এই ব্যর্থতার ঢেউ এসে লাগে যখন আমাজনের ব্রডব্যান্ড ইন্টারনেট প্রকল্পের ৪০টি স্যাটেলাইট মহাকাশে প্রেরণের পর নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি। ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের ভালকান সেন্টর রকেটযোগে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা ব্যর্থ পর্যবসিত হয়। প্রতিটি ঘটনার নেপথ্যে ভিন্ন কারণ থাকলেও প্রায় একই সময়ে যোগাযোগ, কর্মক্ষেত্র এবং মহাকাশ অভিযানে এই ধরনের গোলযোগ আধুনিক প্রযুক্তি ব্যবস্থার ভঙ্গুর অবস্থাকেই জোরালোভাবে ফুটিয়ে তুলেছে। একটি সাধারণ সার্ভার ত্রুটি বা সামান্য রাউটার পরিবর্তনের ভুল কীভাবে পুরো জনজীবনকে স্তব্ধ করে দিতে পারে, তা গত সপ্তাহের ঘটনাপ্রবাহ থেকে স্পষ্ট হয়ে উঠেছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে এই ধরনের বিশৃঙ্খলা এড়াতে ডিজিটাল অবকাঠামোগুলোকে আরও শক্তিশালী এবং ত্রুটিমুক্ত করার বিকল্প নেই। ক্রমবর্ধমান ডিজিটাল নির্ভরতার যুগে যেকোনো বড় ধরনের প্রযুক্তি আপগ্রেড কিংবা রক্ষণাবেক্ষণের কাজের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে। কারণ সামান্য একটি কারিগরি ত্রুটি বা অব্যবস্থাপনা যে পুরো বৈশ্বিক ব্যবস্থাকে কয়েক মুহূর্তের মধ্যে থমকে দিতে পারে, সাম্প্রতিক এই ঘটনাগুলো তারই এক চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে কাজ করছে।

Spread the love
Link Copied !!