বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দেশের প্রচলিত সংবিধানের কোনো ধারা মেনে সংঘটিত হয়নি বরং সংবিধানের বিধান লঙ্ঘন করেই তা অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি স্পষ্ট ভাষায় জানান, গত পাঁচ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর যে সরকার ক্ষমতা গ্রহণ করেছে, তা কোনো সাংবিধানিক প্রতারণার মাধ্যমে নয় বরং সরাসরি গণঅভ্যুত্থানের জনগণের ম্যান্ডেট নিয়েই গঠিত হয়েছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন মহলের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির সঙ্গে যুক্ত হওয়া কিছু নতুন বুদ্ধিজীবী মূলত দুটি বিভ্রান্তিকর যুক্তি সামনে আনার চেষ্টা করছেন। প্রথমত তারা হরফে হরফে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেন এবং দ্বিতীয়ত সাধারণ মানুষ গণভোটের ভাষা বোঝে না বলে দাবি করেন। এই দুটি যুক্তির আড়ালে গভীর রাজনৈতিক জালিয়াতি ও প্রতারণা লুকিয়ে রয়েছে বলে মন্তব্য করেন এই রাজনৈতিক নেতা।

যুদ্ধ, বিপ্লব কিংবা স্বৈরাচারবিরোধী কোনো গণঅভ্যুত্থানই যে সংবিধানের অনুচ্ছেদ মেনে হয় না, সে বিষয়টি পুনরায় স্মরণ করিয়ে দেন এবি পার্টির এই শীর্ষ নেতা। তিনি বলেন, গত পাঁচ আগস্টের পর গঠিত বর্তমান সরকার পুরোপুরি বিপ্লব ও গণঅভ্যুত্থানের শক্তিশালী ম্যান্ডেটের ওপর ভিত্তি করেই দেশ পরিচালনা করছে। কিন্তু একটি চক্র পরিকল্পিতভাবে এই পুরো আন্দোলন ও এর অর্জনকে সাংবিধানিক বৈধতার মারপ্যাঁচে ফেলতে চাইছে, যার মাধ্যমে দিনশেষে চব্বিশের গণঅভ্যুত্থানের মূল বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, কেবল নিজেদের রাজনৈতিক ক্ষমতা বা সিংহাসন সুরক্ষিত রাখার স্বার্থে যতটুকু প্রয়োজন, দলটি গণঅভ্যুত্থানের অর্জনকে ঠিক ততটুকুই হালাল ও জাস্টিফাই করার চেষ্টা করছে। এই দ্বিমুখী নীতি ও রাজনৈতিক প্রতারণা শেষ পর্যন্ত তাদের নিজেদের শাসনের বৈধতাকেও সংকটের মুখে ফেলবে বলে সতর্ক করেন তিনি। সরকারের এই দ্বিচারিতার রাজনীতি জাতির কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে বলেও এ সময় মন্তব্য করেন এই রাজনীতিবিদ।

Spread the love
Link Copied !!