বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ প্রস্তাব সৌদিকে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ণ
সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ প্রস্তাব সৌদিকে

দেশের ব্যাংক খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সৌদি আরবকে কৌশলগত অংশীদার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যাংকটির মূলধন শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়, তারল্য পরিস্থিতির উন্নতি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি শক্তিশালী আন্তর্জাতিক অংশীদার আনার উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, এই লক্ষ্য অর্জনে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয় এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও আলোচনা জোরদার করা হচ্ছে।

সৌদি আরবের সম্ভাব্য এই বিনিয়োগের বিষয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ব্যাংকটিতে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে সৌদি আরব ইতোমধ্যে প্রাথমিক মূল্যায়ন সম্পন্ন করেছে বলে জানানো হয়। বাংলাদেশের বাজারের আকার, ইসলামি ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি এবং সরকারের সহযোগিতাকে ইতিবাচক হিসেবে দেখছে দেশটি। তবে একই সঙ্গে স্থানান্তরিত সম্পদের মান, খেলাপি ঋণ, মূলধন ঘাটতি এবং করপোরেট সুশাসন নিয়ে কিছু ঝুঁকিও চিহ্নিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সৌদি আরব থেকে বিনিয়োগ আনার বিষয়ে সার্বিক উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া সভায় ব্যাংকটির সম্পদ ও দায়, খেলাপি ঋণের বিপরীতে সংরক্ষিত প্রভিশন, মূলধন পর্যাপ্ততা এবং প্রকৃত আর্থিক মূল্যায়ন পর্যালোচনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিনিয়োগের পরিমাণ, শেয়ার মালিকানার কাঠামো এবং সরকারের বিনিয়োগ করা মূলধনের স্বার্থ সুরক্ষার বিষয়টিও আলোচনায় স্থান পায়।

উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া কয়েকটি ব্যাংক একীভূত করে সরকারি মালিকানায় সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। গত বছর যাত্রা শুরু করা এই ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার বড় একটি অংশ জুগিয়েছে সরকার। ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং বিদেশি বিনিয়োগ যুক্ত হলে এর সামগ্রিক কার্যক্রমে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

Spread the love
Link Copied !!