বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ণ
লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা

প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা এবং দেশের অর্থনীতিতে তাদের অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাজ্যে সম্প্রতি আত্মপ্রকাশ করা সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভার প্রথম অংশে সংগঠনের পরিচিতি পর্ব ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়, যেখানে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি দাওয়া তুলে ধরা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেইন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেইন জানান যে সম্প্রতি তার বাংলাদেশ সফরকালে সরকারের মন্ত্রীসহ নীতিনির্ধারক মহলের সঙ্গে আলোচনায় প্রবাসীদের অধিকারের বিষয়ে ইতিবাচক মনোভাব লক্ষ্য করেছেন। তিনি দলীয় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কেবল প্রবাসী বাংলাদেশি হিসেবে প্রবাসীদের সার্বিক কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এরপর সংগঠনের সহসভাপতি ড. মুহাম্মদ আনসার মোস্তাকিম আনুষ্ঠানিকভাবে ১১ দফা ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরা হয়।

যৌথ সভায় উপস্থিত বিশিষ্ট অতিথিরা প্রবাসীদের অধিকার আদায়ে বিভিন্ন বৈষম্যমূলক আইন অবিলম্বে বাতিলের ওপর জোর দেন। উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ইমান আলী, যুক্তরাজ্যের ট্রাইব্যুনাল বিচারক নজরুল খসরু, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ এবং টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র সাইফুল আলম বক্তব্য রাখেন। বক্তারা দ্বৈত নাগরিকত্বধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগসহ প্রবাসীদের ন্যায্য অধিকার রক্ষায় জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে সংবিধ সংসদের উচ্চকক্ষে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিটি সভায় গুরুত্ব পায়।

সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা ১১ দফা দাবির মধ্যে রয়েছে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও বিদেশ থেকে ভোটদানের কার্যকর ব্যবস্থা করা, দ্বৈত নাগরিকত্বধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, দূতাবাসগুলোর সেবার মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি চিরতরে বন্ধ করা। এ ছাড়াও আইনি জটিলতায় ভোগা প্রবাসীদের কনস্যুলার সহায়তা প্রদান, প্রবাসীদের সম্পদের সুরক্ষায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সরকারি খরচে মৃতদেহ দেশে পাঠানো এবং রেমিট্যান্সের সুরক্ষা নিশ্চিত করে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির দাবি জানানো হয়। প্রেস ব্রিফিং ও নৈশভোজ শেষে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের যৌথ সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন, তহবিল গঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

Spread the love
Link Copied !!