বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। দেশের জন্য মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করে সরকারপ্রধান বলেন, একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশের এই গৌরবের তুলনা হয় না।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছিলেন অকুতোভয় যোদ্ধারা। তবে এর চেয়েও বড় প্রাপ্তি হলো একটি পরাধীন জাতিকে মুক্ত করে বিজয় ছিনিয়ে আনা, যা পৃথিবীর ইতিহাসে বিরল। বর্তমান গণতান্ত্রিক সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একটি আত্মমর্যাদাশীল ও অনুকরণীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সংকল্পবদ্ধ। দেশগঠনে এবং স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি জানান, সাধ্য ও সামর্থ্য অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সম্মান ও সুযোগ-সুবিধা প্রদান করা সরকারের দায়িত্ব।

বিএনপি সরকারের পূর্ববর্তী বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, অতীতে যখনই দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সুনির্দিষ্ট ও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে প্রথমবারের মতো একটি পৃথক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, যা বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত ছিল। এ ছাড়া ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করার কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

নিজেকে একজন গর্বিত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যেকোনো অর্জন ও সাফল্য তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত ও আন্দোলিত করে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দিয়ে তিনি এটিকে রাষ্ট্রের নৈতিক দায়িত্ব হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এটি পুরো সশস্ত্র বাহিনীর জন্যই একটি অত্যন্ত গৌরবের বিষয়।

Spread the love
Link Copied !!