বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রোনালদোর প্রশ্ন, ‘মেসি আমার চেয়ে সেরা, এই কথা কে বলেছে’


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৪, ১:৪৯ অপরাহ্ণ
রোনালদোর প্রশ্ন, ‘মেসি আমার চেয়ে সেরা, এই কথা কে বলেছে’

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে দুই ভাগ হয়ে যেতে দেখা যায় ফুটবল–বিশ্বকে। কারও রায় মেসির পক্ষে থাকলে কেউ এগিয়ে রাখেন রোনালদোকে। মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের এই বিতর্কে অনেক সময় কোচ ও খেলোয়াড়দেরও বিভক্ত হতে দেখা যায়।

এবার স্বয়ং রোনালদোর সামনেই উঠল এই বিতর্ক। যেখানে একজনকে রোনালদোর চেয়ে মেসিকে সেরা দাবি করতে দেখা যায়। এ সময় পাল্টা প্রশ্ন করে রোনালদো জিজ্ঞেস করেন, ‘মেসি আমার চেয়ে সেরা, এই কথা কে বলেছে?’ মেসি এবং রোনালদোকে নিয়ে এই আলাপের পুরোটাই অবশ্য হয়েছে হাস্যরসের মধ্যে।

কিছুদিন আগে নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হন রোনালদো। যেখানে তিনি জুটি বেঁধেছেন বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব হওয়া ইউটিবার মিস্টার বিস্টের সঙ্গে। এর মধ্যে তাঁরা দুজন যৌথভাবে বেশ কিছু ভিডিও প্রকাশ করেছেন। সোমবার তেমনই একটি ভিডিও পোস্ট করা হয়েছে আল নাসর তারকার চ্যানেলে।

যেখানে মার্কিন ইউটিউবারের সঙ্গে পেনাল্টি শট নেওয়ার প্রতিযোগিতায় নামেন পর্তুগিজ মহাতারকা। এ সময় রোনালদোর শট ঠেকাতে গোলপোস্টের সামনে বিস্টসহ আরও তিনজনকে দাঁড়াতে দেখা যায়। আর ভিডিওর শিরোনাম দেওয়া হয়, ‘রোনালদোকে থামাতে কতজন গোলরক্ষকের প্রয়োজন?’

আরও পড়ুনঃ সানি লিওনের নামে সরকারি ভাতা বরাদ্দ নিয়ে শোরগোল

সেই ভিডিওতেই এক বন্ধুর দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করে মিস্টার বিস্ট বলেন, ‘নোলান বলেছে, সে তোমাকে পছন্দ করে না। সে মনে করে তুমি গোট (গ্রেটেস্ট অব অল টাইম) না। সে মনে করে মেসিই সেরা। সে এটাকে (ফুটবল) সকার বলে ডাকে এবং মেসিকে সর্বকালের সেরা বলে।’ বিস্টের এ কথায় বাকি দুজনকেও সমর্থন দিতে দেখা যায়।

এই কথা শুনে প্রতিক্রিয়ায় সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?’ এই কথা বলার পর অট্টহাসিতে মেতে উঠতে দেখা যায় রোনালদোকে। এরপর রোনালদো এসে পেনাল্টি শটও নেন এবং তিনি বলও মারেন নোলান যেদিকে দাঁড়িয়ে ছিলেন সেদিকে।

রোনালদোকে দৌড়ে আসতে দেখে ভয়ে এ সময় একরকম মাটিতেই বসে পড়েন নোলান। আর শট নিয়ে পোস্টের ওপরের কোনা দিয়ে বল জালে জড়ান রোনালদো। পেনাল্টি শেষে সবাই মিলে আল নাসর তারকার সঙ্গে ছবিও তোলেন।

ভিডিওর পরের অংশে রোনালদোর সঙ্গে দেখা যায় বিস্টকে। যেখানে বিস্ট বলেন, ‘রোনালদো আজকে আমাকে সিউ উদ্‌যাপন (রোনালদোর বিশেষ উদ্‌যাপন) করা শেখাবে।’ এরপর রোনালদো সিউ করে দেখান বিস্টকে।

 

Spread the love
Link Copied !!