বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

কোমরে লুকানো ছিল ১১ কোটি ৬৭ লাখ টাকার ‘স্বর্ণের পেস্ট’, শাহজালালে আটক ৩


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ১:৩৫ পূর্বাহ্ণ
কোমরে লুকানো ছিল ১১ কোটি ৬৭ লাখ টাকার ‘স্বর্ণের পেস্ট’, শাহজালালে আটক ৩

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত কেজি ওজনের স্বর্ণের পেস্টসহ তিন ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। জব্দ করা ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টের মোট ওজন সাত হাজার ৫০০ গ্রাম বা প্রায় ৬৪৩ ভরি। ২৪ ক্যারেট মানের এই স্বর্ণের বাজারমূল্য প্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমানবন্দরের আগমনী ক্যানোপি এলাকা থেকে এই চোরাকারবারীদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জের মো. ইয়াছিন আরাফাত সৌরভ, নোয়াখালীর মো. জাকিরুল ইসলাম জুয়েল এবং কুমিল্লার মো. শাওন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করেছিলেন। পরে তাঁদের দ্রুত আটক করে এপিবিএন কার্যালয়ে নিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ইয়াছিন আরাফাত সৌরভের কোমরে বিশেষ কায়দায় পেঁচানো অবস্থায় কমলা রঙের কাপড়ে মোড়ানো ডিম্বাকৃতির বস্তুগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা বস্তুগুলো স্বর্ণের পেস্ট কি না, তা নিশ্চিত করতে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ইয়াছিন আরাফাত নিয়মিত সৌদি আরবে যাতায়াত করতেন। মূলত সেখান থেকেই অভিনব কৌশলে পেস্ট আকারে স্বর্ণের চালান দেশে আনতেন তিনি। এরপর জাকিরুল ইসলাম ও মোসহ শাওনসহ স্থানীয় সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে তারা এই অবৈধ চোরাচালান পরিচালনা করে আসছিলেন।

এপিবিএনের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ জানান, বেশ কিছুদিন ধরেই একটি চক্রের পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের বিষয়ে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই সফল অভিযান পরিচালনা করা হয়। এই চোরাচালান চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধ ও চোরাচালান দমনে বিমানবন্দর এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

উদ্ধারকৃত স্বর্ণের পেস্ট আটকের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

Spread the love
Link Copied !!