বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য

বাংলাদেশ রেলওয়ের বিশাল ভূসম্পত্তির একটি উল্লেখযোগ্য অংশ বর্তমানে অবৈধ দখলে রয়েছে বলে সংসদীয় কমিটিতে জানানো হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের সামগ্রিক জমির পরিমাণ ও এর ব্যবস্থাপনার চিত্র তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় রেলওয়ের মোট ৬৩ হাজার ৭২ একর জমি রয়েছে। এর মধ্যে প্রায় তিন হাজার একর জমি বর্তমানে বিভিন্ন পক্ষের বেদখলে রয়েছে এবং এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারের তরফ থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বৈঠকের তথ্য অনুযায়ী, রেলওয়ের মোট জমির একটি বড় অংশ অর্থাৎ ২৫ হাজার ৮৩ একর জমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হয়েছে। গত অর্থবছরে এই ইজারা খাত থেকে সরকারের মোট আয় হয়েছে ৮৭ কোটি ৭২ লাখ টাকা। সংশ্লিষ্ট নীতিমালা ও আবেদনের ধরন অনুযায়ী রেলওয়ের অব্যবহৃত জায়গা লিজ বা লাইসেন্সের মাধ্যমে পরিকল্পিতভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় আধুনিকতা আনতে সম্প্রতি রেলওয়ে স্টেট ম্যানেজমেন্ট সফটওয়্যারের ব্যবহার শুরু হয়েছে, যা অবৈধ জমি উদ্ধার এবং ভূমির সঠিক ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

বেদখল হওয়া জমি উদ্ধারে মাঠ পর্যায়ে বিশেষ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলের পাকশী ও লালমনিরহাট বিভাগে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তাদের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হবে। আগামী তিন মাসের মধ্যে এই কমিটি অবৈধভাবে দখল হওয়া জমি চিহ্নিত করে পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা অপসারণ করবে। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে যৌথভাবে রেলভূমিতে সংঘটিত মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদীয় কমিটির এই বৈঠকে রেলওয়ের টিকিট কালোবাজারি রোধ এবং অনলাইন টিকেটিং ব্যবস্থা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। টিকিটের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিদিন নির্দিষ্ট অনুপাতে টিকিট ছাড়ার প্রস্তাবসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এছাড়া বৈঠকে জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রযুক্তিপ্রতিষ্ঠান সহজ ডটকমের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই নতুন ভেন্ডর নিয়োগের দরপত্র আহ্বান করা হবে। পাশাপাশি রেলের বহরে নতুন লোকোমোটিভ ও ব্রডগেজ কোচ যুক্ত করার মাধ্যমে মালবাহী ও যাত্রী পরিহন বাড়ানোর পরিকল্পনাও বাস্তবায়নাধীন রয়েছে।

Spread the love
Link Copied !!