বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার অবশিষ্ট নেই। রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত ‘২৮ অক্টোবরের শহীদ পরিবারের’ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, রাজনীতি যদি হয় মানুষ খুন করা, তবে তাদের হয়তো অধিকার আছে; কিন্তু রাজনীতি যদি হয় মানুষের কল্যাণ, দেশগঠন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য, তবে সেই যোগ্যতা আওয়ামী লীগের নেই।

সভায় ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন জামায়াত আমির। তিনি প্রশ্ন তোলেন, সে সময় চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও কীভাবে দিনভর এমন নৃশংস হত্যাকাণ্ড চলল এবং আইনশৃঙ্খলা বাহিনী কেন দর্শকের ভূমিকা পালন করল। তার মতে, এর পেছনে বড় ধরনের কোনো ষড়যন্ত্র বা নোংরা খেলা কাজ করেছিল, যার জবাব জাতির কাছে আজও অজানা রয়ে গেছে।

শফিকুর রহমান অভিযোগ করেন, ২০০৬ সালের ওই ঘটনার পর মামলা দায়ের হলেও পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই মামলার নথিপত্র গায়েব করে ফেলে এবং মামলা প্রত্যাহার করে নেয়। তবে অতীতের সব হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগ তার রাজনৈতিক ইতিহাসে কখনো স্বাভাবিক প্রক্রিয়ায় এবং সম্মানের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি, বরং প্রতিবারই তাদের অবমাননাকর পরিস্থিতির শিকার হয়ে বিদায় নিতে হয়েছে।

দেশের ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে জামায়াত আমির স্পষ্ট করে জানান যে, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী বা সন্ত্রাসবাদী রাজনীতির পুনরুত্থান হতে দেওয়া হবে না এবং রাজনৈতিক সংস্কৃতিতে মানবিকতা ফিরিয়ে আনতে হবে। এ সময় তিনি সরকারের প্রতি অবিলম্বে সংবিধান সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, জনগণ সংবিধানে সাধারণ কাটছাঁটের জন্য নয়, বরং দেশের রাজনৈতিক ব্যবস্থার স্থায়ী পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছে। অনুষ্ঠানে দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Spread the love
Link Copied !!