বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ কোনোভাবেই অব্যবহৃত বা অলস অবস্থায় ফেলে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অর্থনৈতিক সম্মেলনে তিনি এই কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কর্মকর্তাদের উদ্দেশে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, যদি কোনো কারখানার সব যন্ত্রপাতি সম্পূর্ণ নষ্টও হয়ে যায়, তবুও সেখানে বিকল্প কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে হবে। সাধারণ মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ও রিজার্ভের অর্থে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানগুলো দেশের অমূল্য জাতীয় সম্পদ, তাই এগুলোকে যেকোনো মূল্যে সচল রাখতে হবে।

বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে খেলাপি গ্রাহকদের বিষয়ে সুনির্দিষ্ট চার ধরনের তথ্য চাওয়া হয়েছে বলে জানান গভর্নর। এই প্রক্রিয়ার আওতায় বর্তমান মালিকদের দিয়ে কারখানা সচল রাখা সম্ভব কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি আলোচনার মাধ্যমে কারখানাটি বিক্রি করে অন্য কোনো যোগ্য উদ্যোক্তার হাতে হস্তান্তর করা যায় কি না, কিংবা ভাড়া দিয়ে অথবা অন্য কোনো লাভজনক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তা চালু রাখা সম্ভব কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সম্মেলনে ব্যাংক খাতের নানা অনিয়ম ও কাঠামোগত দুর্বলতার চিত্রও তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। তিনি জানান, গত এক দশকে দেশের ঋণপ্রবাহ নির্দিষ্ট কিছু খাতের দিকে অতিরিক্ত মাত্রায় ঝুঁকে পড়েছে এবং বর্তমানে মোট ঋণের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশই করপোরেট খাতের দখলে চলে গেছে। ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ অর্থ বেহাত বা লোপাট হয়েছে উল্লেখ করে তিনি জানান, এই খাতটির সংস্কার ও মূলধন পুনর্গঠনের জন্য আগামী কয়েক বছর সরকারের রাজস্ব বাজেট থেকে নিয়মিত অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং প্রবাসী আয় ও ই-কমার্সের লেনদেন প্রক্রিয়া আরও সহজ করার কথা জানান তিনি।

অনুষ্ঠানে দেশের শিল্পায়নের নানা দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। শিল্পপতি ও ব্যবসায়ীরা ঘন ঘন নীতি পরিবর্তনের সমালোচনা করে এটিকে শিল্পায়নের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন। পাশাপাশি ইলেকট্রনিকস খাতের রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে নীতিসহায়তা বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতের অর্থ বিদেশে চলে যাওয়া রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তাঁরা। চিকিৎসাসেবার নামে দেশ থেকে বিশাল পরিমাণ অর্থ বিদেশে চলে যাওয়ার প্রবণতা রোধে সরকারের পক্ষ থেকেও বিশেষ পরিকল্পনার কথা জানানো হয়।

Spread the love
Link Copied !!