বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

মালয়েশিয়ায় গমনেচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি আনতে নতুন কিছু নিয়মকানুন চালু করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফার একটি কঠোর নির্দেশমালা প্রকাশ করেছে। এই পদক্ষেপের ফলে খাতটিতে দীর্ঘদিনের অনিয়ম দূর হবে এবং কাজের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মেডিকেল পরীক্ষার সর্বোচ্চ ফি আট হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত এই সীমার বেশি অর্থ কোনোভাবেই আদায় করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাহিদাপত্র বা ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতেই কেবল মেডিকেল স্লিপ ছাড় করতে হবে। তবে বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত সংখ্যার চেয়ে সর্বোচ্চ পাঁচ শতাংশ বেশি স্লিপ দেওয়া যাবে, এর বেশি নয়।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিনের পরীক্ষার সমস্ত তথ্য সংরক্ষণ করতে হবে এবং তা অনলাইনে পাঠাতে নিশ্চিত করতে হবে। কোনো প্রার্থীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অযোগ্য বা আনফিট ঘোষণা করে বারবার পরীক্ষা নেওয়ার সুযোগ রাখা হয়নি। এছাড়া ভুয়া প্রতিবেদন তৈরি বা মাইগ্রামের নামে অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং নিয়ম ভাঙলে লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার মান উন্নত করতে প্রতিটি কেন্দ্রে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পর্যাপ্ত বসার জায়গার মতো সুযোগ-সুবিধা রাখতে হবে। সার্বিক কার্যক্রম কঠোরভাবে নজরদারিতে রাখতে একটি শক্তিশালী তদারকি দল গঠন করেছে মন্ত্রণালয়। পাশাপাশি জনসাধারণের অবগতির জন্য প্রতিটি মেডিকেল সেন্টারের বাইরে বড় আকারের বিলবোর্ড টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Spread the love
Link Copied !!