বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি মাদ্রাসা থেকে এক শিশুকে অপহরণ করার চেষ্টার সময় হাতেনাতে আটক হয়েছেন এক যুবক। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। উপজেলার বরুমচড়া ইউনিয়নের জায়েদ বিন আরকম হিফজখানা ও এতিমখানা মাদ্রাসার সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় বেশ আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম আবদুল রাজ্জাক শেখ। তাঁর বাড়ি ফরিদপুর জেলার সদরপুর চরবন্দর এলাকায় এবং তাঁর পিতার নাম কালামিয়া শেখ। তিনি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির নুরানি বিভাগের সাত বছর বয়সী ছাত্র মো. মিসকাতকে কোলে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির চিৎকারে আশেপাশের মানুষ দ্রুত এগিয়ে আসেন এবং ওই ব্যক্তিকে ধরে ফেলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাফর চৌধুরী মিজান জানান, দুপুরে মাদ্রাসার টিফিনের বিরতির সময় ওই ব্যক্তি শিশুটিকে নিয়ে দৌড় দেন। পরে তাঁকে আটকের পর তাঁর কাছে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন পরীক্ষা করা হয়। ওই নম্বরে ফোন করলে অপর প্রান্ত থেকে জানানো হয় যে রাজ্জাক শেখ ইতিপূর্বেও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

শিশুটির পরিবার এবং মাদ্রাসা কর্তৃপক্ষ এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। শিশুটির চাচা সাহাব উদ্দিন জানান, তাঁর ভাতিজাকে উদ্ধারের পর তারা শিক্ষকদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।

আনোয়ারা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবকের আচরণ দেখে তাঁর মানসিক কোনো সমস্যা রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পর এই বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Spread the love
Link Copied !!