বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বিশ্বকাপে খেলতে বাকুতে কিশোররা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ণ
বিশ্বকাপে খেলতে বাকুতে কিশোররা

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে বর্তমানে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। সম্প্রতি বাংলাদেশ সময় রাত ১১টায় বাকুর মাটিতে পা রাখেন লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের আয়োজকদের ব্যবস্থাপনায় বর্তমানে বাকু অ্যাথলেটস ভিলেজে ঠাঁই হয়েছে দলটির। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফের সবাই সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।

আজারবাইজানে পৌঁছানোর পরই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। সেখানে পৌঁছেই তারা তাদের প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে। দলের গোলরক্ষক কোচ আরিফুজ্জামান হিমেল বাফুফের পাঠানো একটি ভিডিও বার্তার মাধ্যমে পরিবেশের প্রশংসা করে জানান যে, ফিফার এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার ও শৃঙ্খলিত। ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ম্যাচের দিকেই তাদের পুরো মনোযোগ নিবদ্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এই টুর্নামেন্টে বেশ শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বাংলাদেশি কিশোরদের। গ্রুপপর্বে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি এবং বুরুন্ডি। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচের মাধ্যমেই নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ২৫ ও ২৬ অক্টোবর একদিনে দুটি করে ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।

উল্লেখ্য, ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই বিশেষ বয়সভিত্তিক বিশ্বকাপে বিশ্বের ১৯১টি দেশ অংশ নিচ্ছে। এই প্রতিযোগিতার জন্য নির্ধারিত মাঠে ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের ছোট পরিসরে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি দলের স্কোয়াডে আটজন করে খেলোয়াড় রাখা হয়েছে এবং ম্যাচগুলো ২০ মিনিট করে দুই অর্ধে মোট ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে।

Spread the love
Link Copied !!