নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর
ঢাকায় পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার, অংশগ্রহণে ২০টিরও বেশি দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু
এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
গ্রিড বিপর্যয়, বিদ্যুৎ বিভ্রাটে সচিবালয়সহ ঢাকা ও চট্টগ্রামের অনেক এলাকা
ভোলার দৌলতখানে খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু। জেলার দৌলতখান উপজেলায় আজ খালের পানিতে ডুবে জিহাদ (৩) ও কনিকা (৩) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে উপজেলার মেদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর নিয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জিহাদ ওই এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে ও কনিকা গিয়াসউদ্দিনের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই- বোন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুনঃ বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
ইউপি সদস্য মাকসুদুর রহমান জানান, সকালে খেলার সময় বাড়ির পাশের খালে ডুবে যায় দুই শিশু। পরে অনেক খোঁজ করার পরে স্থানীয়রা তাদের পানিতে ভেসে উঠতে দেখে।
দুই শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
[…] ভোলার দৌলতখানে খালের পানিতে ডুবে ভাই-… […]
[…] ভোলার দৌলতখানে খালের পানিতে ডুবে ভাই-… […]