বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বিসিআইসি সার ডিলার নিয়োগে রাণীশংকৈলে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
বিসিআইসি সার ডিলার নিয়োগে রাণীশংকৈলে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন তথা বিসিআইসি সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম এবং নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সম্প্রতি নন্দুয়ার ইউনিয়নের নবনিযুক্ত ডিলার রবিউল ইসলাম রনির বিরুদ্ধে এই অভিযোগ করেছেন স্থানীয় এক বীর মুক্তিযোদ্ধার মেয়ে সাদিয়া নাসরিন। তিনি নিয়মনীতি উপেক্ষা করে ডিলারশিপ পাইয়ে দেওয়ার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগকারী ওই ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা এবং তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত প্রজ্ঞাপনের আলোকে সার ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর স্থানীয়ভাবে আবেদন আহ্বান করা হয়েছিল। পরবর্তীতে রাণীশংকৈল উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং পীরগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের স্বাক্ষরে প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে আবেদনকারীর নামের একটি তালিকা জেলা কমিটিতে পাঠানো হয়। ওই তালিকায় নন্দুয়ার ইউনিয়নের মেসার্স রনি ট্রেডার্সের স্বত্বাধিকারী রবিউল ইসলাম রনির নাম অন্তর্ভুক্ত করা হয়। তবে অভিযোগ উঠেছে যে, রবিউল ইসলাম মূলত উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত একজন খুচরা সার বিক্রেতা।

জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত ডিলার নিয়োগের বিজ্ঞপ্তিতে স্পষ্ট শর্ত ছিল যে, আবেদনকারী বা তাঁর পরিবারের কোনো সদস্য খুচরা সার বিক্রেতা হলে তিনি ডিলারশিপের জন্য সম্পূর্ণ অযোগ্য বিবেচিত হবেন। অথচ এই স্পষ্ট শর্ত লঙ্ঘন করেই রবিউল ইসলামকে ডিলার হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। সরেজমিনে নন্দুয়ার ইউনিয়নের গাজীরহাট বাজারে অবস্থিত রনি ট্রেডার্সে গিয়ে দেখা যায়, সেখানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আল মামুন নিয়মিত খুচরা সার বিক্রি করছেন এবং দোকানে সার ছাড়াও ফিড ও সিমেন্টের মতো অন্যান্য পণ্যও মজুত রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি শুরুতে খুচরা সার বিক্রির অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে স্থানীয় আরেক ডিলারের কাছ থেকে সার এনে খুচরা বিক্রির কথা স্বীকার করেন। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান জানিয়েছেন, তিনি কমিটির সদস্যসচিব হওয়া সত্ত্বেও ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা প্রস্তুতের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর সঙ্গে কোনো ধরনের পরামর্শ করেননি। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানিয়েছেন যে, এসংক্রান্ত লিখিত অভিযোগ পাওয়ার পর তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Spread the love
Link Copied !!