বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বিশ্বের মোট ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
বিশ্বের মোট ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম

জীবনযাত্রার মানোন্নয়ন ও জনসেবামূলক খাতে বাজেট বরাদ্দের ঘাটতির প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন শুরু করেছে। ফ্রান্স, বেলজিয়াম ও ইতালিসহ বেশ কয়েকটি রাষ্ট্রে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের মূল মূলে রয়েছে সরকারের ক্রমবর্ধমান আর্থিক সংকট ও বিপুল ঋণের বোঝা। বিশেষ করে ফ্রান্সে শিক্ষা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি ঋণ পরিশোধের চাপ বাড়ায় জনগুরুত্বপূর্ণ খাতগুলোতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে সৃষ্ট অর্থনৈতিক অসন্তোষের জেরে ইউরোপের বিভিন্ন বড় শহরে তীব্র রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী, বৈশ্বিক অর্থনীতিতে সরকারি ঋণের পরিমাণে যুক্তরাষ্ট্র বর্তমানে তালিকার শীর্ষে অবস্থান করছে। দেশটির মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার, যা তাদের মোট দেশজ উৎপাদনের প্রায় ১২৭ শতাংশ। এর পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন, যাদের ঋণের পরিমাণ ২২ দশমিক ৫০ ট্রিলিয়ন ডলার বা জিডিপির ১০৪ শতাংশ। এছাড়া জাপান, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো বড় অর্থনীতির দেশগুলোও বর্তমানে বিশাল অঙ্কের ঋণের মুখোমুখি রয়েছে এবং তাদের ঋণ পরিশোধের খরচও রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক পর্যায়ে সরকার, পরিবার ও বেসরকারি খাতের সম্মিলিত মোট ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এর ফলে বিশ্বের প্রতিটি মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় ৪৪ হাজার ডলারে দাঁড়িয়েছে, যার বড় একটি অংশ এসেছে উদীয়মান বাজারগুলো থেকে। ঋণের এই বিশাল বোঝার বিপরীতে কেবল উন্নত অর্থনীতির দেশগুলোকেই তাদের বন্ডের সুদ পরিশোধ বাবদ তিন ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। সামরিক খাত কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির বিনিয়োগের চেয়েও সুদ পরিশোধের এই ব্যয় অনেক বেশি বলে উঠে এসেছে।

এদিকে বৈশ্বিক এই ঋণের তালিকায় বাংলাদেশের অবস্থান রয়েছে ৪৫তম স্থানে এবং বর্তমানে দেশটির মোট ঋণের পরিমাণ প্রায় ২০৫ বিলিয়ন ডলার। গত দেড় দশকের ব্যবধানে বাংলাদেশের ঋণ প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেলেও উন্নত বিশ্বের তুলনায় তা জিডিপির মাত্র ৪০ শতাংশের কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের ঋণ নেওয়ার খরচ বেড়ে গেলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের মতো জনসেবামূলক খাতে বিনিয়োগ সংকুচিত হয়ে পড়ে। এর ফলে শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায় এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়ে।

Spread the love
Link Copied !!