বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে সহিংসতার কোনো সুযোগ নেই এবং এই আসনকে কোনোভাবেই মাগুরা স্টাইলের নির্বাচনের মতো বিতর্কিত করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সম্প্রতি নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কঠোর বার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, এই একটি আসনের ফলাফল বা জয়-পরাজয়ের ওপর সরকারের পতন কিংবা বিরোধী দলের বড় কোনো বিপর্যয় নির্ভর করছে না, তাই পুরো দেশকে অস্থিতিশীল করার কোনো মানে হয় না।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের এই শীর্ষ নেতা নির্বাচনী মাঠে তাদের নেতাকর্মীদের ওপর বিভিন্ন স্থানে বাধা ও হুমকির তীব্র অভিযোগ তোলেন। তিনি জানান, ঠাকুরগাঁও পৌরসভার হাজীপাড়াসহ বেশ কিছু এলাকায় তাদের নারী ও পুরুষ কর্মীদের গণসংযোগে বাধা দেওয়া হচ্ছে এবং বিএনপির স্থানীয় কিছু নেতার ইন্ধনে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে। এছাড়া রুহিয়া উপজেলার আখানগরে তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করা হয়েছে এবং রহিমাপুরে সমাবেশে ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ ভোটারদের বাধা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বিএনপির নেতাকর্মীদের সমালোয়না করে মাওলানা আব্দুল হালিম বলেন, মুখে নারী অধিকারের বড়াই করা হলেও জামায়াতের নারী কর্মীরা যখন ভোটের মাঠে নামে, তখন তাদের ওপর নানা চাপ সৃষ্টি করা হয় এবং বাসা ছাড়তে বাধ্য করা হয়। এমন আচরণকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীরা মুখে এক কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের পাঁয়তারা করছেন। তবে প্রশাসন এ পর্যন্ত যে ভূমিকা পালন করেছে তাকে সন্তোষজনক উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, জামায়াতের উত্থাপিত প্রতিটি অভিযোগ নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

আসন্ন উপনির্বাচনটি একটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশে যে নতুন গণতান্ত্রিক ধারা সূচিত হয়েছে, ঠাকুরগাঁও-১ আসন যেন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে। কোনো নির্দিষ্ট দলের জয়লাভের চেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। ভোটারদের উদ্দেশে তিনি ভীতি কাটিয়ে দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচনের রায় মাথা পেতে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Spread the love
Link Copied !!