রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ফেনীতে খড়ের গাদায় চাপা পড়ে দুই শিশুসহ মা নিহত
ফেনী, ২০ সেপ্টেম্বর, ২০২৩ জেলার ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নে খড়ের গাদায় চাপা পড়ে মা ও দুই পুত্রসন্তানসহ তিনজন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের ফকির বাড়ীতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত নারী সুমি আক্তার (৩০) সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। তার দুই পুত্র শাহিদ (৫) ও সিয়াম (২) মায়ের পাশে খেলছিল। হঠাৎ খড়ের গাদা ভেঙে পড়ে দুই সন্তানসহ সুমি আক্তার চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মিথিলা কানুনগো তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহত সুমি আক্তার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী।
আরও পড়ুনঃগোপালগঞ্জে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :