বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ছাত্রদল। সম্প্রতি বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা। এ সময় অভিযুক্ত ওই ক্রীড়া কর্মকর্তার ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ কর্মীরা। সরকারের শীর্ষ পদাধিকারীকে নিয়ে এমন বিদ্রূপাত্মক আচরণের তীব্র নিন্দা জানিয়ে তাঁকে বরিশাল স্টেডিয়াম চত্বরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বিক্ষোভ চলাকালে দেওয়া বক্তব্যে ছাত্রদলের স্থানীয় নেতারা অভিযোগ করেন যে, অভিযুক্ত ক্রীড়া কর্মকর্তা অতীতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে ফুটবল নিয়ে নিজের পরিকল্পনার কথা গণমাধ্যমের সামনে বলতে গিয়ে তিনি অট্টহাসি হাসেন এবং বিতর্কিত মন্তব্য করেন। তাঁর সেই ১০ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ক্রীড়াঙ্গনসহ রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়। এমন বিতর্কিত একজন ব্যক্তি কীভাবে জাতীয় ক্রীড়া বোর্ডে স্থান পেলেন, তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

বিক্ষভে অংশ নেওয়া ছাত্রনেতারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো রাজনৈতিক দলের ভেতর থেকে যদি কেউ এই বিতর্কিত ব্যক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চালান, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। অভিযুক্ত ব্যক্তি অতীতে আওয়ামীপন্থী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দাবি করে নেতারা বলেন, স্বৈরাচারের দোসররা এখন বিভিন্ন কৌশলে ক্রীড়াঙ্গনকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। যেকোনো মূল্যে চক্রান্ত রুখে দেওয়া হবে এবং শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে কাউকে কটূক্তি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তাঁরা।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিসিবি পরিচালক গণমাধ্যমকে জানান যে বরিশালের স্টেডিয়াম এলাকায় কী ঘটেছে সে বিষয়ে তিনি অবগত নন। ব্যানার পুড়িয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে তিনি মন্তব্য করতে রাজি হননি এবং প্রধানমন্ত্রীকে নিয়ে করা মন্তব্য বা ব্যঙ্গ করার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান। অন্যদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, স্টেডিয়ামের সামনে ব্যানার পুড়ানোর সুনির্দিষ্ট কোনো খবর তাঁদের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছায়নি, তবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Spread the love
Link Copied !!