বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

টাঙ্গাইলে সড়কে চাঁদাবাজির নির্দেশদাতা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে সড়কে চাঁদাবাজির নির্দেশদাতা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে চলন্ত ট্রাক থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সংশ্লিষ্টতার সত্যতা নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিএনপির অভিযুক্ত দুই নেতাকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে এই কঠোর সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হয়।

অভিযুক্ত দুই নেতা হলেন মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং গোড়াই-হাঁটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া। এছাড়া অপর বহিষ্কৃত নেতা হলেন আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক এবং একই ট্রাক মালিক সমিতির সহসভাপতি কবির সিকদার। মূলত তাদের সরাসরি নির্দেশেই মহাসড়কে এই অবৈধ চাঁদাবাজির কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, কিছুদিন আগে হাঁটুভাঙ্গা সেতুর উত্তর পাশে প্রকাশ্যে চেয়ার পেতে বসে ট্রাক থামানো হয় এবং প্রতিটি বাহন থেকে এক শ টাকা করে চাঁদা আদায় করা হয়। সোহেল ও ইউসুফ নামের দুই ব্যক্তি এই অর্থ আদাজ করলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ওই সময় অভিযুক্ত ব্যক্তিরা সংবাদমাধ্যমকে সাফ জানান যে লাল মিয়া ও কবির সিকদারের নির্দেশেই তারা এই টাকা তুলছেন।

এই অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ঘটনার পর সরকারের উচ্চ পর্যায় থেকে স্থানীয় বিএনপি নেতৃত্বকে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে বলা হয়। এরপর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন এবং অভিযুক্ত দুই নেতাকে দল থেকে বহিষ্কারের নির্দেশ প্রদান করেন।

Spread the love
Link Copied !!