বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচির ঘোষণা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচির ঘোষণা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তাদের দীর্ঘদিনের তিন দফা যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন। নতুন পে স্কেলের প্রজ্ঞাপন অবিলম্বে প্রকাশ, বদলির ফলাফল দ্রুত ঘোষণা এবং সরকারি চাকরিজীবীদের মতো শতভাগ উৎসব ভাতার দাবিতে তারা এই আন্দোলনের ডাক দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের অধিকার আদায়ের এই লড়াইয়ে আগামী মাস থেকে ঢাকাকেন্দ্রিক কর্মসূচি শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বারবার আশ্বস্ত করা হলেও শিক্ষকদের এই মৌলিক দাবিগুলো উপেক্ষিত থাকায় তারা বাধ্য হয়ে রাজপথে নামছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৪ নভেম্বর থেকে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সম্প্রতি গণমাধ্যমকে এই আন্দোলনের রূপরেখা নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকসমাজ দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হয়ে আসছেন এবং বর্তমান পরিস্থিতিতে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকসমাজ এই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বদলির ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে শিক্ষক নেতারা জানান, বদলির জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি। এর ফলে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে কর্মরত শিক্ষকেরা চরম মানসিক ও শারীরিক দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। শিক্ষকদের এই অহেতুক ভোগান্তি দূর করতে অবিলম্বে বদলির ফল প্রকাশ করা জরুরি বলে মনে করছেন জোটের নেতারা। অন্যথায় শিক্ষকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

অন্যদিকে, নতুন পে স্কেল এবং উৎসব ভাতা নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা না থাকায় শিক্ষক মহলে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। সরকারি চাকুরিজীবীরা ইতোমধ্যে নতুন পে স্কেলের সুবিধা পেলেও এমপিওভুক্ত শিক্ষকেরা কবে থেকে এর সুফল পাবেন, তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। পাশাপাশি, নামমাত্র উৎসব ভাতা প্রদানের দীর্ঘদিনের বৈষম্য দূর করে আসন্ন উৎসব থেকেই সরকারি শিক্ষকদের সমপরিমাণ শতভাগ ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই অনিশ্চয়তা ও বৈষম্য নিরসনে সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারির জোর দাবি জানানো হয়েছে।

Spread the love
Link Copied !!