বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

নার্স ও সাংবাদিক থেকে প্রেসিডেন্ট


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ণ
নার্স ও সাংবাদিক থেকে প্রেসিডেন্ট

বুলগেরিয়ায় সার্বজনীন ভোটাধিকার অর্জনের দীর্ঘ আট দশকেরও বেশি সময় পর দেশটির ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়ানা ইয়োতোভা। এর আগে তিনি সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভের অধীনে দীর্ঘদিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। সংসদে যোগ দেওয়ার জন্য রাদেভ পদত্যাগ করলে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে নির্বাচনে জয়লাভ করে আনুষ্ঠানিকভাবে শীর্ষ পদে আসীন হন।

রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার আগে আশির দশকে রাজধানী সোফিয়ার একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন ইলিয়ানা। পরবর্তীতে তিনি সাংবাদিকতার পেশায় যুক্ত হন এবং বুলগেরিয়ান ন্যাশনাল টেলিভিশনে রিপোর্টার ও প্রযোজক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেন। নব্বইয়ের দশকের শেষভাগে একটি রাজনৈতিক দলের প্রেস সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার মাধ্যমে তিনি সরাসরি রাজনৈতিক কার্যক্রমে প্রবেশ করেন।

সাংবাদিকতা ও নার্সিংয়ের পাট চুকিয়ে ইলিয়ানা সংসদ সদস্য এবং টানা এক দশক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত তিনি সাবেক রাষ্ট্রপ্রধান রুমেন রাদেভের রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। বর্ণাঢ্য এই রাজনৈতিক পথ পরিক্রমা পেরিয়ে তিনি আজ বুলগেরিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

রাষ্ট্রক্ষমতায় বসার পর থেকেই ইলিয়ানা ইয়োতোভা তার স্বাধীন রাজনৈতিক অবস্থান এবং দৃঢ় সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি ইউক্রেনে যেকোনো ধরনের সামরিক সহায়তার তীব্র বিরোধিতা করে রাশিয়া-ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার সীমিত করার প্রচেষ্টার বিরুদ্ধে তিনি সম্প্রতি একটি নির্বাচনী আইন সংশোধনী বাতিলের উদ্দেশ্যে ভেটো ক্ষমতা প্রয়োগ করেছেন।

Spread the love
Link Copied !!