বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, নিন জেনে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ণ
কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, নিন জেনে

সম্প্রতি প্রকাশিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর দেশের বিভিন্ন পাবলিক ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে উচ্চশিক্ষায় ভর্তির প্রস্তুতি। এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কিছুটা কম থাকায় এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পাওয়ায় উচ্চশিক্ষার আসনগুলোতে বড় ধরনের আসন ফাঁকা থাকার শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রাথমিক হিসাব অনুযায়ী, মোট আসন ও উত্তীর্ণ শিক্ষার্থীর অনুপাত বিবেচনায় নিলে উচ্চশিক্ষায় আট লাখের বেশি আসন খালি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে দেশের অধিকাংশ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময়সূচি চূড়ান্ত করেছে।

ঘোষিত সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের শুরু থেকে শেষ সপ্তাহ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫ ডিসেম্বর আইবিএ ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৬ জানুয়ারি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ থেকে ১৬ জানুয়ারি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩০ জানুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।

এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানেও ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে। কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি এবং সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা আগামী বছরের ১৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর পরীক্ষা ২৯ জানুয়ারি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে ১৭ ও ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ভর্তিপ্রক্রিয়া আরও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। অনেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও কেন্দ্র রাখার সিদ্ধান্ত নিয়েছে যাতে শিক্ষার্থীদের যাতায়াত কষ্ট লাঘব হয়। তবে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফলাফলের বিষয়টি বিবেচনায় রেখে কিছু ক্ষেত্রে পরীক্ষার সূচিতে সামান্য পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিস্তারিত নিয়মাবলি ও আবেদন ফি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Spread the love
Link Copied !!