বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ণ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষ শুধু প্রশাসনিক নির্দেশনা নয়, বরং আন্তরিক সহযোগিতা ও মানবিক আচরণও প্রত্যাশা করে। সরকারি দপ্তরগুলোতে সেবা নিতে আসা কোনো নাগরিক যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই পালন করতে হবে। একটি শক্তিশালী ও জনবান্ধব রাষ্ট্র গঠনের জন্য দক্ষ এবং সৎ প্রশাসনের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রী নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তারা কর্মজীবনের ব্যবহারিক জ্ঞান অর্জন করেছেন। এখন সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে কাজের ধরন ভিন্ন হলেও তাদের সবার প্রথম ও প্রধান পরিচয় হলো তারা জনপ্রশাসনের কর্মকর্তা। তাই অর্জিত জ্ঞান ও মেধার সঠিক প্রয়োগ ঘটিয়ে অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে।

নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো নাগরিকের আবেদনপত্রে ভুল থাকলে শুধু তা বাতিল না করে, ভুলটি দেখিয়ে দিয়ে সংশোধনের সঠিক পথ বাতলে দেওয়া উচিত। নিজেরা অন্যের কাছ থেকে যেমন আচরণ প্রত্যাশা করেন, সেবাগ্রহীতাদের সঙ্গেও ঠিক তেমন সদয় আচরণ করতে হবে। সুনির্দিষ্ট আইন ও বিধিমালার মধ্যে থেকে দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনিক কাজে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখাই আধুনিক প্রশাসনের মূল বৈশিষ্ট্য। এছাড়া পদোন্নতি বা পছন্দমতো কর্মস্থলের মোহে পেশাগত সততা বিসর্জন না দিয়ে যেকোনো পরিস্থিতিতে দেশের স্বার্থে কাজ করার মানসিকতা রাখতে হবে।

প্রশাসনিক কার্যক্রমে সম্পূর্ণ রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার কঠোর বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, তবে তার বহিঃপ্রকাশ ঘটতে হবে কেবল ব্যালট বাক্সে, সরকারি দপ্তরে নয়। বর্তমান সরকার জনগণের রায়ে বিজয়ী হয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে, যা এখন সামগ্রিকভাবে জনগণের দলিলে পরিণত হয়েছে। সেই ইশতেহারের লক্ষ্য বাস্তবায়নে কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী চার মাসব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মেধার ভিত্তিতে শীর্ষস্থান অর্জনকারী দশজন কর্মকর্তার হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।

Spread the love
Link Copied !!