বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ডাচ-বাংলা ব্যাংকের ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
ডাচ-বাংলা ব্যাংকের ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

রাজধানীর শনিরআখড়ায় ডাচ বাংলা ব্যাংকের একটি শাখা থেকে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের যোগসাজশে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন এক গ্রাহক। নারগিস আক্তার নামের এক গৃহিণী বাদী হয়ে ঢাকার আদালতে এই জালিয়াতির ঘটনায় মামলা দায়ের করেন। আদালত বাদীর বক্তব্য শুনে বিষয়টি নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। মামলার পর সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, বাদী নারগিস আক্তার নিজের জমি ও গাড়ি বিক্রি এবং বিভিন্ন সম্পত্তি ভাড়ার জমানো টাকা ডাচ বাংলা ব্যাংকের দনিয়া শাখায় জমা রেখেছিলেন। তিনি নিরক্ষর হওয়ায় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে চেক পূরণসহ বিভিন্ন কাগজপত্রে সহায়তার নামে বিশ্বাস অর্জন করেন। এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত ব্যক্তিরা জালিয়াতির পরিকল্পনা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ব্যাংকের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও এই অপকর্মের সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন বলে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি বাদী ব্যাংক থেকে টাকা তুলতে গেলে তাকে নানা কৌশলে অতিরিক্ত কাগজপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। পরবর্তীতে হিসাবের স্থিতি জানতে গেলে আসামিরা জানান যে হিসাবে মাত্র সামান্য কিছু অর্থ অবশিষ্ট রয়েছে। বাদী হতবাক হয়ে বাকি টাকার বিষয়ে জানতে চাইলে ব্যাংক কর্মকর্তারা তাকে জানান যে একটি বিশেষ ফরমের মাধ্যমে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নামে পঁচাশি লাখ টাকা স্থানান্তর করা হয়েছে। অথচ বাদী ওই দিন ব্যাংকেই যাননি এবং কাউকে কোনো চেকও প্রদান করেননি। ব্যাংকের কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতায় জালিয়াতি করে ওই অর্থ অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়।

মামলায় ডাচ বাংলা ব্যাংক দনিয়া শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডেপুটি ম্যানেজার মোহিত মোরশেদ, অ্যাসিস্ট্যান্ট অফিসার সৌরভ সাহা, রেমিট্যান্স অফিসার মো. রফিকুল ইসলাম ও ব্রাঞ্চ ম্যানেজার মো. গোলাম কিবরিয়াসহ মোট নয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আসামি করা হয়েছে। গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্র্যাফট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার ও কর্মকর্তারা এই জালিয়াতির সঙ্গে জড়িত বলে অভিযোগে বলা হয়েছে। মামলার প্রধান আসামিরা ভুয়া চেক ও জাল স্বাক্ষর তৈরি করে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নগদ টাকা তুলে আত্মসাৎ করেছেন। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

Spread the love
Link Copied !!