বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

‘বাচ্চাটাকে বাঁচাতে হবে, নয়তো সংসার টিকবে না’


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
‘বাচ্চাটাকে বাঁচাতে হবে, নয়তো সংসার টিকবে না’

ছোটবেলা থেকেই মানুষের সেবা করার প্রবল আগ্রহ ছিল রাজশাহীর তরুণী জাহিদা আক্তার বৃষ্টির। মায়ের অনুপ্রেরণায় তিনি এই মহৎ পেশাকে বেছে নেন এবং মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই এগিয়ে যান। তিনি ২০১৯ সালে রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি হন। তিন বছর মেয়াদি এই কোর্স সফলভাবে শেষ করার পর প্লাজমা হাসপাতালে চাকরির মাধ্যমে তার পেশাজীবন শুরু হয় এবং বর্তমানে তিনি রাজধানীর গুলশানের সাহাব উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

কর্মজীবনের নানা চ্যালেঞ্জ সম্পর্কে জাহিদা জানান, একবার একসঙ্গে অনেক রোগী ভর্তি হওয়ার কারণে জনবল সংকট দেখা দিলেও তিনি ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। গুরুতর রোগীদের অগ্রাধিকার দিয়ে এবং সহকর্মীদের সঙ্গে টিমওয়ার্কের মাধ্যমে তিনি সফলভাবে সেই কঠিন সময় পার করেন। এই পেশায় কাজ করতে গিয়ে রোগীদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে ওঠে, যা অনেক সময় হৃদয়ে গভীর দাগ কেটে যায়। প্লাজমা হাসপাতালে কর্মরত অবস্থায় সিজারের মাধ্যমে জন্ম নেওয়া এক নবজাতকের মৃত্যুর ঘটনা তার মনে এখনো গভীর বেদনার সৃষ্টি করে, যা তিনি ককনো ভুলতে পারবেন না বলে উল্লেখ করেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত কঠিন বলে তিনি মন্তব্য করেন। তিন বোনের মধ্যে সবার বড় হওয়ায় তার কাঁধে পারিবারিক দায়িত্বও কিছুটা বেশি রয়েছে। তার মা বর্তমানে অসুস্থ থাকায় এবং বাবা দূরে অবস্থান করায় মায়ের পাশে থাকতে না পারার মানসিক যন্ত্রণা তাকে প্রায়ই তাড়া করে বেড়ায়। তবে সহকর্মীদের সহযোগিতা এবং পরিবারের মানসিক সমর্থনের কারণে তিনি এই প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস পান।

নার্সদের সামাজিক মর্যাদা ও কর্মপরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করে জাহিদা বলেন, দেশের নার্সরা এখনো কাজের তুলনায় যথাযথ সম্মান ও মূল্যায়ন পান না। অনেক সময় রোগীর স্বজনদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা বা সহানুভূতি পাওয়া যায় না। এছাড়া অপ্রতুল জনবল, নিরাপদ কর্মপরিবেশের অভাব এবং সিদ্ধান্ত গ্রহণে নার্সদের অংশগ্রহণ নিশ্চিত করার মতো বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে। রোগীর অনুপাতে নার্স নিয়োগ করা হলে সেবার মান আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

Spread the love
Link Copied !!