ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান আর নেই।
বৃহস্পতিবার ১৪ মার্চ সকালে রাজধানীর রামপুরায় নিজ বাসয় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মরহুম মোস্তাফিজুর রহমান বিভিন্ন সময় জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন ; রমজানে সাঈদুলের অটোতে যাত্রীদের পাঁচ থেকে দশ টাকা ছাড় দিয়েছেন কুড়িগ্রামের এক চালক
বাদ জোহর রামপুরা পাকা মসজিদে জানাজা শেষে তার মরদেহ নোয়াখালীর চাটখিলে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মতামত লিখুন :