বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

জমি লিখে নিতে সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ এএসপির বিরুদ্ধে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
জমি লিখে নিতে সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ এএসপির বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও প্রতিপক্ষের নামে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। সরাইল উপজেলার শাখাইতি গ্রামের বাসিন্দা ও চট্টগ্রামের ব্যবসায়ী আবুল হোসেন সোহাগ সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক বরাবর এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, একটি দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই পুলিশ কর্মকর্তা প্রতিপক্ষের পক্ষপাতিত্ব করছেন এবং তাঁকে নানাভাবে হয়রানি করছেন। নিজের কেনা সম্পত্তি রক্ষা করতে গিয়ে তিনি এখন চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

অভিযোগপত্রে ব্যবসায়ী আবুল হোসেন সোহাগ জানান, তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে ব্যবসা করে আসছেন এবং পৈতৃক সূত্রে পাওয়া ছাড়াও সরাইলে তাঁর কিছু কেনা জমি রয়েছে। ব্যবসার প্রয়োজনে তিনি স্থানীয় বাসিন্দা নাজমা খাতুনের কাছ থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু এই সাধারণ আর্থিক লেনদেনকে কেন্দ্র করে একটি জালিয়াতির মাধ্যমে ১৬ শতাংশ জমি নাজমার নামে লিখে দেওয়ার জন্য তাকে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। এএসপি মো. জাহাঙ্গীর আলম এই প্রক্রিয়ায় যুক্ত হয়ে তাঁকে মামলা ও নানা ধরনের আইনি হয়রানির ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে পুলিশ কর্মকর্তার ক্ষমতার অপব্যবহারে ভয় পেয়ে তিনি অলিখিত তিনটি সাদা কাগজে স্বাক্ষর দিতে বাধ্য হন বলে অভিযোগে জানানো হয়।

ভুক্তভোগীর আরও অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার নাম করে ওই পুলিশ কর্মকর্তা তাঁর কাছে দেড় লাখ টাকা উৎকোচ দাবি করেন। নিরুপায় হয়ে তিনি প্রথম কিস্তিতে ১০ হাজার টাকা প্রদান করলেও পুলিশ কর্মকর্তা প্রতিপক্ষের পক্ষেই অবস্থান বজায় রাখেন। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে ১৬ লাখ টাকার একটি ভুয়া স্ট্যাম্প চুক্তির মামলা দায়ের করা হয় এবং কার্যালয়ে ডেকে নিয়ে ১২ বছরের কারাদণ্ডের হুমকি দেওয়া হয়। এমনকি পুলিশ কর্মকর্তার প্রত্যক্ষ প্ররোচনায় তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মিথ্যা মামলাও আদালতে দায়ের করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে অভিযুক্ত সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে সেগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, ২০২১ সাল থেকে দুই পক্ষের মধ্যে এই বিরোধ চলে আসছে এবং তাদের মধ্যে তিন লাখ টাকার একটি স্ট্যাম্প চুক্তিও হয়েছিল। তিনি নিজে কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা নন এবং সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ সম্পূর্ণ অসত্য বলে তিনি দাবি করেন। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম জানিয়েছেন যে বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।

Spread the love
Link Copied !!