বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

তেলপারই খাল: গাইড ওয়ালে আটকে কোটি টাকার সেতু


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
তেলপারই খাল: গাইড ওয়ালে আটকে কোটি টাকার সেতু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের দমদমা এলাকার তেলপারই খালের ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল দীর্ঘদিন আগে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতির কারণে বর্তমানে নির্মাণাধীন সেতুটি মাঝপথে থমকে আছে। খালের দুই পাড়ে কেবল দুটি গাইড ওয়াল তৈরি করে কাজ ফেলে রাখা হয়েছে এবং সেখানে মরিচা ধরা রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী অকেজো অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সেতুর কাজ অসমাপ্ত থাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছৈছে এবং তাদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

প্রকল্প সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থবছরে তেলপারই খালের ওপর ১৫ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এই সেতু নির্মাণের জন্য ১ কোটি ৭ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এবং কাজটি পায় মেসার্স কিং করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রাথমিক জটিলতা পেরিয়ে ২০২৩ সালের জুনে কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় আরও এক বছর পর। এরপর নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় দুই দফা মেয়াদ বাড়ানো হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়। বর্তমানে সেতুটির নির্মাণকাজের অগ্রগতি মাত্র ষাট শতাংশ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রায় ছিয়াষট্টি লাখ টাকা উত্তোলন করেছে। কাজের এমন কচ্ছপগতির কারণে প্রকল্প এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে।

পাহাড়ি এই খালের ওপর স্থায়ী কোনো সেতু না থাকায় স্থানীয় লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হলেও পাহাড়ি ঢলে প্রতিবারই তা ভেঙে যায়। স্থানীয় কৃষকরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে মারাত্মক সমস্যার মুখোমুখি হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের খোঁজ মিলছে না দীর্ঘদিন ধরে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকেও কাজের জন্য জোরালো কোনো তদারকি করা হয়নি। উভয়ের এমন উদাসীনতার কারণে জনদুর্ভোগ দিন দিন আরও ঘনীভূত হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোতালেব হোসেনের ভাষ্য অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে সেতুর নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন করা হবে। অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু নাছের জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং কাজ সম্পন্ন না করায় ঠিকাদারকে ইতিমধ্যে তিনবার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন আশা প্রকাশ করেছেন যে, দ্রুততম সময়ের মধ্যে এই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

Spread the love
Link Copied !!